× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও নাটকে ব্যস্ত সজল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১১:৩৪ এএম

আবদুন নূর সজল

আবদুন নূর সজল

গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল আবদুন নূর সজল অভিনীত হৃদি হক পরিচালিত১৯৭১ সেইসব দিন’। সিনেমায় তিনি অনবদ্য অভিনয়ের জন্য সব শ্রেণির দর্শকের কাছ থেকে বেশ প্রশংসিত হয়েছেন। পাশাপাশিজিন’ সিনেমায়ও তিনি দারুণ অভিনয় করেছেন।

এরই মধ্যে ঘোষণা এলো সজল নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমার নামজীবনের খেলা’। এটি নির্মাণ করবেন ওয়ালিদ আহমেদ। তার পরিচালনায় এবারই প্রথম সজল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। একই পরিচালকেরমেঘের কপাট’ গত বছর মুক্তি পায়। তার নতুন সিনেমায় তিনি সজলকে নিয়ে কাজ করবেন, এজন্য পরিচালকও ভীষণ উচ্ছ্বসিত।

সজল বলেন, ‘এটা সত্যি যে আমি সিনেমায় এমন সব চরিত্রে কাজ করতে চাচ্ছি যেসব চরিত্রে এর আগে দর্শক আমাকে দেখেনি। যে কারণে সিনেমায় কাজ করার ক্ষেত্রে আমি চরিত্রের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি; যাতে এমন না হয়ে যায়Ñএর আগে একই ধরনের চরিত্রে দর্শক আমাকে নাটকে দেখেছেন। তাই একটু বুঝে শুনে কাজ করার চেষ্টা করছি। আর পরিচালক হিসেবে ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার যথেষ্ট বোঝাপড়া আছে। তার ইউনিট চমৎকার। আশা করা যায় জীবনের খেলা সিনেমাটিও জমে যাবে।’

কথা ছিল আরও আগেই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে নানা কারণে হয়নি। সজল জানান, শিগগিরই শুটিং শুরু হবে। তবে তার আগে তিনি ব্যস্ত হয়ে উঠেছেন নাটক নিয়ে।

সজল বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। অভিনয়ের সঙ্গে দূরত্ব হলে ভালো লাগে না। আমি তৈরি ছিলাম জীবনের খেলা সিনমোর শুটিংয়ের জন্য। কিন্তু এর শুটিং পিছিয়েছে। তাই ভাবলাম নাটকের কাজ করা যাক। সামনে ঈদ। দর্শক আমাকে মিস করবেন। সেজন্য কিছু নাটকে কাজ করছি। আর বরাবরের মতো এবারও নাটকের গল্প, সেখানে আমার চরিত্র টিমকে গুরুত্ব দিচ্ছি।’

এদিকে প্রথমবারের মতো সজল একটি বিদেশি সিরিয়ালে বাংলায় ডাবিং করেছেন। ডাবিং করার অভিজ্ঞতাও তার জন্য বেশ চমৎকার বলে জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা