× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম ও পরিবারের গল্পে মুশফিক-সাদিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১১:২০ এএম

মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান।

মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান।

টানা ১০ বছর প্রবাসজীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। টের পায় তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে এ দূরত্বের কারণ। প্রবাসজীবন থেকে ফিরে অসহায় এক প্রেমিকের গল্প উঠে আসবে ‘তুই আমারই’ নামের বিশেষ এ নাটকে। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।


এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে সাদিয়া আয়মান।

নির্মাতার মতে, এটি একটি একান্নবর্তী পরিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প।

নাটকটি নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘এটা একটু অন্যরকম প্রেমের গল্প। এখানে দর্শক অনেক মেসেজ পাবেন। একান্নবর্তী পরিবারের আবহ পাবেন। প্রেম পাবেন, মায়া পাবেন। আমার বিশ্বাস এ নাটক সবার ভালো লাগবে।’

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, সিএমভির ঈদ আয়োজনে তুই আমারই নাটকটি উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা