× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিবের তুফান সিনেমার ভিলেন যিশু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৬:২৮ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৭:১৪ পিএম

শাকিবের তুফান সিনেমার ভিলেন যিশু

শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক রায়হান রাফী। সিনেমার নাম 'তুফান'। বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ সিনেমাটি প্রযোজনা করবে। এ সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত হবে সিনেমাটি।

এরই মধ্যে জানা গেছে, ‘তুফান’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে ঝড় তুলবেন দুই বাংলার দুই অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। এবার জানা গেল, সিনেমাটিতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তিনি এতে ভিলেন চরিত্রে হাজির হবেন।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে। তবে সিনেমাটির পরিচালক রায়হান রাফি তখন বিষয়টি নাকচ করে দেন। এদিকে একাধিক সূত্র বলছে, নিশোর বদলে যিশুকে নেওয়া হচ্ছে সিনেমাটিতে। 

তবে এ বিষয়ে নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা