× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকি ব্লাইন্ডার্সে ফিরছেন মারফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১১:৩১ এএম

কিলিয়ান মারফি

কিলিয়ান মারফি

ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই তো বক্স অফিস এবং পুরস্কারের দুনিয়ায় রাজত্ব করা। ‌‘ওপেনহেইমার’ তার ব্যতিক্রম করেনি। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার ঘরে তুলে নিয়েছেন কিলিয়ান মারফি। বিশ্বজুড়ে তার বন্দনা চলছেই।

মারফির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল বিবিসির জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্স। এতে তার অভিনয় দর্শকের কাছে আলাদা করে জায়গা করে নিয়েছিল। অনেকে এখনও মারফিকে এই সিরিজের জন্যই এগিয়ে রাখেন।

নতুন খবর হলো ফিরছে পিকি ব্লাইন্ডার্স। আর পিকি ব্লাইন্ডার্সে ফিরছেন কিলিয়ান মারফিও। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন সিরিজের নির্মাতা স্টিভেন নাইট। তিনি বলেছেন, ‘মারফি অবশ্যই থাকছেন আমাদের সঙ্গে। আমরা সেপ্টেম্বরে নতুন সিজনের শুটিং শুরু করছি।’

মারফির এ প্রত্যাবর্তনে অনেকেই অবাক হয়েছেন। তবে অবাক হওয়ার মতো কিছু নেই এখানে। পিকি ব্লাইন্ডার্স মূলত মারফির ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। তাই তিনি ফিরবেন এ কথা আগেও বলেছিলেন। রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেছিলেন, ‘নির্মাতাদের কাছে যদি সিরিজটি নিয়ে আরও গল্প থাকে, তবে আমি ফিরতে রাজি।’


তবে এ সিরিজের নতুন পর্ব বা সিজন নিয়ে তার কিছু দুশ্চিন্তাও আছে। তিনি বলেন, ‘কিন্তু আমরা অনেক কাজ করেছি। স্টিভেন প্রায় ৩৬ ঘণ্টা দীর্ঘ একটা স্ক্রিপ্ট তৈরি করেছিল। আমরা পুরো বিষয়টি অনেক বেশি উচ্চতায় নিয়েছিলাম। এখন নতুন কিছু করতে হলে সেটাকে ছাড়িয়ে যেতে হবে।’

অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হওয়ার পরও মারফি পুরোনো সিরিজকে ভোলেননি। আইরিশ স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সব সময়ই বলেছি নাইট যদি ভালো একটা চিত্রনাট্য নিয়ে আসেন, আমি সেখানে কাজ করব। আমার বিশ্বাস তিনি পারবেনও। কারণ তিনি একজন অসাধারণ চিত্রনাট্যকার। তিনি যদি ৫০ বছর বয়সি টমি শেলবিকে দেখাতে চান, আমার সেখানে কোনো আপত্তি নেই।’

অনেকেই ভাবছিলেন পিকি ব্লাইন্ডার্স সিনেমা আকারে ফিরবে। তবে এর নির্মাতা স্টিভেন নাইট আভাস দিয়েছেন, সিরিজই নির্মাণ করবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা