× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান হয়ে আসছে সুফিয়া কামালের ‌‘প্রার্থনা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৪:৫২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৫:২৫ পিএম

গান হয়ে আসছে সুফিয়া কামালের ‌‘প্রার্থনা’

তুলি দুই হাত / করি মোনাজাত / হে রহিম রহমান- কবি সুফিয়া কামালের বহুল পরিচিত পাঠ্য কবিতা প্রার্থনার পঙ্তি এগুলো। এই কবিতাটি এবার গান হয়ে আসছে শ্রোতাদের জন্য। মুশফিক লিটুর সংগীতায়োজনে কবিতার গানে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। এর সুর করেছেন মুরাদ নূর। 

বিশেষ এই সৃষ্টি নিয়ে সুরকার মুরাদ নূর বলেন, ‘আমি ইতিহাসে অংশ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বাংলা সাহিত্যে বেগম সুফিয়া কামাল অনন্য ইতিহাস। তার নামের সাথে নিজেকে যুক্ত করা আমার কাছে ভীষণ সম্মান ও গর্বের। করোনাকালীন সময়ে কবিতাটি সুর করেছিলাম। সমৃদ্ধ সৃষ্টির ধৈর্য নিয়ে অপেক্ষায় ছিলাম। অপেক্ষার প্রহর ভোর হওয়াতে ভীষণ ভালো লাগছে। কবিতাটি দুটি ভার্সনে প্রকাশ করব। একটি হামদ-নাত টাইপ, আরেকটি সফট মিউজিকে থাকবে। বিশ্বাস করি, যুগে যুগে স্রষ্টার আরাধনা করতে আমাদের সম্মিলিত সৃষ্টি ‘প্রার্থনা’ বেঁচে থাকবে।’

কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস বলেন, ‘মুরাদ নূর ভাই আর আমার মধ্যে প্রফেশনাল কাজের বাইরেও বন্ধুত্বের সম্পর্ক! অনেক অনেক বিষয়ে আমাদের সমন্বয় হয়। নূর ভাই আড্ডার ফাঁকে একদিন হুট করেই এই বিশেষ গানে কণ্ঠ দিতে বলেন। আমিও আনন্দচিত্তে সুর তুলে নিয়ে কণ্ঠ দেই। এমন ঐতিহাসিক বিশেষ সৃষ্টির সাথে যুক্ত থাকা অনেক সম্মানের। মুরাদ নূর ভাইকে ধন্যবাদ আমাকে প্রার্থনায় যুক্ত করার জন্য।'

গায়ক মোমিন বিশ্বাস ও সুরকার মুরাদ নূর

সংগীত পরিচালক মুশফিক লিটু বলেন, ‘মুরাদ নূর আমার একসাথে অনেক কাজ হয়েছে। এর মধ্যে বেশ কিছু সৃষ্টি দর্শক পছন্দ করেছেন। নূরের পাগলামি, ভিন্ন পরিকল্পনা আমার ভালো লাগে। ঐতিহাসিক কিছু করতে চায়। এই ক্ষুধা তাকে অনেক বড় করবে।’

প্রার্থনা গানটি নূর ক্রিয়েশনসের ইউটিউব, ফেসবুকসহ সব ডিজিটাল মাধ্যমে শিগগিরই প্রকাশিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা