× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাকে হারিয়ে পূজা চেরীর আহাজারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৪:৪২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৫:২১ পিএম

মাকে হারিয়ে পূজা চেরীর আহাজারি

মা ঝর্ণা রায় ছিলেন চিত্রনায়িকা পূজা চেরীর ছায়ার মতো। সবখানেই সঙ্গী হতেন। ছিলেন সবচেয়ে কাছের মানুষটি। একজন বিশ্বস্ত বন্ধু, পরামর্শক। সেই মানুষ অকালে চলে গেলেন। মাকে হারিয়ে শোকে পাথর হয়ে আছেন পূজা। রবিবার মারা গেছেন তার মা। এদিনই শেষকৃত্যের আয়োজন সম্পন্ন হয়েছে সদ্যপ্রয়াত ঝর্ণা রায়ের। 

শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার পথে মাকে বহন করা অ্যাম্বুলেন্সের একটি ছবি পোস্ট করেছেন পূজা। সেই ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‌‘এভাবে আমাকে একা করে দিলা মামণি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সব সময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলব মামণি? কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলব। কিন্তু এইটা কী হলো?

তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করব ?

বলো তুমি? মা, মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সাথে হাসতাম, রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ তখন কি যে শান্তি লাগত। কিন্তু এখন! মামণি বলারও কেউ নাই।’

নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন দাবি করে পূজা আরও লেখেন, ‘নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি, সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামণি... তোমার কাছে একদিন না একদিন আমিও আসব। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম। ভালো থেকো মা আমার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা