× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘটকসুন্দরী কেয়া পায়েল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১০:৪৬ এএম

কেয়া পায়েল

কেয়া পায়েল

তার নাম সুন্দরী। কিন্তু সে নাম আড়ালে চলে গেছে। সে হচ্ছে ঘটকসুন্দরী। তিনি একজন মহিলা ঘটক। তার কাছে ঘটকালির কোনো কেস যাওয়া মানেই সে বিয়ে চূড়ান্ত। যেভাবেই হোক তিনি সেটা সফল করে ছাড়বেন। চোখে চশমা, লম্বা দাঁত আর পাকা চুলে তার অদ্ভুত চেহারা। কিন্তু এর সবটাই নকল, মানে মেকআপ। রোজ ঘটকালি শেষে বাসায় ফিরে মেকআপ তুলে ফেরেন স্বাভাবিক চেহারায়; যা দেখতে অদ্ভুতসুন্দর।

এমনই এক অদ্ভুত নারী ঘটকের পেশা প্রেম নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটকসুন্দরী’। দেশের অন্যতম জনপ্রিয় নাট্যকার মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে ঘটকসুন্দরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ভিন্ন চরিত্রে আরও আছেন তৌসিফ মাহবুব, মাহমুদুল ইসলাম মিঠু, শামীমা নাজনীন, শম্পা নিজাম, মিলি বাশার, ফারুক আহমেদ, হিমি হাফিজ প্রমুখ।

নির্মাতা নাটকটি নিয়ে বলেন, ‘ঘটকালি পেশায় বেশ সাকসেসফুল নারী সুন্দরী। যে মাত্র ১৭ বছর বয়সে ৯৯টি সফল বিয়ের আয়োজন করে। তবে শততম বিয়েতে এসে সে পড়ে যায় অন্যরকম এক জটিলতায়। যেখানে বিবেক হৃদয় নাড়া দেয় ঘটকের। এতে কেয়া পায়েল দুটি গেটআপ ক্যারি করেন একসঙ্গে। ফলে তার জন্য চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। তৌসিফ মাহবুবসহ অন্য শিল্পীরাও দারুণ করেছেন। পুরো টিমওয়ার্ক ছিল কাজটি। আশা করছি দর্শক মুগ্ধ হবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে সুন্দরী উন্মুক্ত হচ্ছে সিএমভি ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা