× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাদ পড়লেন দিশা পাটানি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৬:২০ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৭:০২ পিএম

বাদ পড়লেন দিশা পাটানি

বলিউডের আলোচিত অভিনেত্রী দিশা পাটানি। সিনেমা, গান ও মডেলিং দিয়ে সব সময় আলোচনায় থাকেন। মাঝে দীর্ঘদিন মানসিক সমস্যার মধ্যে থাকায় আপাতত হাতে কাজ নেই বললেই চলে। এবার তার জন্য আরও দুঃসংবাদ নিয়ে এলো বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি ফিল্ম। নির্মাতা একতা কাপুরের নতুন সিনেমার শুটিং পুনরায় শুরু করার আগে বাদ দেওয়া হলো দিশা পাটানিকে।

২০১৯ সালে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা একতা কাপুরের ‘কেটিনা' ছবির শুটিং শুরু হয়। সাত-আট দিন শুট করার পর করোনাভাইরাসের প্রভাব বেড়ে গেলে ভারতে লকডাউন ঘোষণা করা হয়। বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিংসহ সব ধরনের কার্যক্রম। দীর্ঘ সময় ছবিটির কাজ বন্ধ থাকার পর এ বছর আবারও শুটিং শুরুর পরিকল্পনা করেন একতা ও বালাজি প্রডাকশন।

সেখানে তারা ২০১৯ সালে করা শুটিং বাদ দিয়েছেন। বাদ দেওয়া হয়েছে দিশাকেও। তারা নতুন অভিনেত্রী খুঁজছেন।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে বালাজি ফিল্ম থেকে জানানো হয়, ‘কেটিনা' ছবিটি নির্মাতা একতা কাপুরের জীবনের গল্পের ওপর নির্মাণ করা হবে। তাই প্রজেক্টটির সঙ্গে একতা গভীরভাবে জড়িয়ে আছেন। তার সিদ্ধান্তেই দিশা পাটানিকে এ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি মনে করছেন, দিশা প্রথমে কাজটি নিয়ে বেশ সিরিয়াস ছিলেন। এরপর করোনার কারণে শুটিং বন্ধ হয়ে গেলে মনোযোগ হারান। কাজটি নিয়ে তার ভেতর তেমন কোনো গুরুত্ব দেখা যাচ্ছে না। তাই এ প্রজেক্ট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

দিশার চরিত্রে নতুন অভিনেত্রীর খোঁজ শুরু হয়ে গেছে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়।

গোপন সূত্র থেকে ভারতীয় গণমাধ্যমে আরও জানানো হয়, ‘দিশার স্থানে নতুন বেশকিছু নাম এসেছে। তারা সবাই বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেত্রী। এদের মধ্যে এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ তারা সুতারিয়া। তিনি বর্তমান অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। তার বেশকিছু কাজ দর্শকসহ বলিউড বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। দুই পক্ষের সমঝোতা হলে দিশার স্থানে তারাকে দেখা যেতে পারে।

এ ছাড়া আরও বেশকিছু নাম এ চরিত্রের জন্য পছন্দের তালিকায় রয়েছেন। তাদের মধ্যে শ্রদ্ধা কাপুর ও অনন্যা পাণ্ডে অন্যতম।

দিশা পাটানিকে বলা হয় ভারতের জাতীয় ক্রাশ। অভিনয় ছাড়াও তার গ্ল্যামার, ফিটনেস দর্শকদের সব সময় মুগ্ধ করে রাখে। ‘এম এস ধোনি : দি আনটোল্ড স্টোরি’ ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী পরবর্তীতে বেশকিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে হয়েছেন পরিচালকদের পছন্দের অভিনেত্রী।

সর্বশেষ দিশাকে ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। এ ছবিতে প্রথমবারের মতো বলিউডের অ্যাকশন হিরো জন আব্রাহামের সঙ্গে অভিনয় করেন তিনি। যদিও বক্স অফিসের রেকর্ড ভালো নয় এ ছবির। এর পরও পরিচালকদের পছন্দের তালিকায় তিনি আছেন শীর্ষে। বর্তমানে দিশার পরবর্তী ছবি ‘যোদ্ধা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। যেখানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে পর্দা শেয়ার করবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা