× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজে জমজমাট বলিউড

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৫:৫৭ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৬:০৯ পিএম

মির্জাপুর ৩ সিরিজের পোস্টার

মির্জাপুর ৩ সিরিজের পোস্টার

খুব শিগগিরই মির্জাপুর ও পঞ্চায়েত সিরিজের তৃতীয় সিজন আসছে বলে ঘোষণা দিয়েছে প্রাইম ভিডিও। শুধু তাই নয়, আরও একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমার ঘোষণা দিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে তারা জানিয়েছে, মির্জাপুর ৩, পঞ্চায়েত ৩, পাতাল লোক ২, সিটাডেল : হানি বানি, গুলকান্দা টেলস, মা কা সাম, ডেয়ারিং পার্টনারস, ফ্যামিলি ম্যান ৩ এবং দ্য ট্রাইবের মতো শো রয়েছে নতুন মুক্তির তালিকায়। সেসব নিয়ে ধুমের এই আয়োজনে লিখেছেন গোলাম কিবরিয়া-

মির্জাপুর ৩

গুরমিত সিং এবং আনন্দ আইয়ার পরিচালিত, বহুল প্রতীক্ষিত সিরিজটির ৩ নম্বর সিজন চলতি বছরেই মুক্তি পেতে চলেছে। নতুন সিজনে কাহিনী কোনদিকে এগোবে? জানা গেছে, এবার গুড্ডু এবং গোলু এক নতুন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে। সেটা কি তারা মোকাবিলা করতে পারবে? নাকি এখানেই গল্পে বড় টুইস্ট আসবে? সেই নিয়েই মির্জাপুর থ্রি-র কাহিনী। মির্জাপুর সিজন ৩-এর কিছু নতুন ফুটেজও রিলিজ হয়েছে। ভিডিও ক্লিপে মির্জাপুরে পঙ্কজ ত্রিপাঠীর আইকনিক চরিত্র কালেন ভাইয়া নজর কেড়েছেন। তাকে জিজ্ঞেস করতে দেখা যাচ্ছে, ‘ভুল তো না গেয়ে হামেইন?’

অনুমান করা হয়েছিল যে ‘মির্জাপুর ৩’-এর টিজার ১৯ মার্চ মুক্তি পাবে। তবে টিজারের নামে শুধু পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। অ্যামাজন প্রাইম ভিডিও এক্সে ‘মির্জাপুর ৩’-এর একটি পোস্টার শেয়ার করেছে। যেখানে একটি চেয়ার দেখা যাচ্ছে এবং তাতে আগুন জ্বলছে। প্রাইম ভিডিও পোস্টারটি ক্যাপশনসহ শেয়ার করেছে। দেখা গেছে, সিংহাসনে গুড্ডু এবং গোলু একজন নতুন প্রতিযোগীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা কি এই আগুনের কবলে পুড়ে যাবে নাকি বহিরাগত শক্তি ক্ষমতার আসন চিরতরে ধ্বংস করবে। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সিরিজের তারকা কাস্টও প্রকাশ করা হয়েছে। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী শর্মা, রসিকা দুগ্গাল, বিজয় ভর্মা, হর্ষিতা গৌর, অঞ্জুম শর্মা, প্রিয়াংশু পাইনুলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং, মনু ঋষি চাড্ডা সিজন ৩-এ দেখা যাবে। মুন্না ভাইয়া ওরফে দিব্যেন্দু শর্মার নাম স্টার কাস্টে নেই, যা বুঝিয়ে দেয় যে তাকে সিজন ৩-এ দেখা যাবে না। অন্যদিকে ভক্তরা পোস্টারটিতে মন্তব্য করেছেন এবং বলেছে, তারা দিব্যেন্দু শর্মা ছাড়া মির্জাপুর ৩ দেখবেন না।

পঞ্চায়েত ৩ ওয়েব সিরিজের পোস্টার

পঞ্চায়েত ৩

জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা এবং রঘুবীর যাদব অভিনীত টিভিএফ সিরিজের নতুন সিজনও ২০২৪ সালে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে প্রাইম ভিডিওতে পঞ্চায়েত থ্রি-র ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে। এবারের সিরিজে পঞ্চায়েত নির্বাচনকে ফোকাসে রাখা হবে। প্রধান (নীনা গুপ্তা) এবং ভূষণ (রঘুবীর যাদব) উভয় শিবিরই তাদের ভাবমূর্তি ভালো করার ভয়ানক যুদ্ধে নেমেছে। গ্রামের পঞ্চায়েত নির্বাচন ঠিক কীভাবে হয়, তাই তুলে ধরা হবে পঞ্চায়েত থ্রি-র এই সিজনে। 

পাতাল লোক ২ ওয়েব সিরিজের পোস্টার

পাতাল লোক ২

পাতাল লোক-এ ফিরছেন ‘হাতিরাম’ জয়দীপ আহলাওয়াত। দ্বিতীয় সিজনে কাস্টে নতুন সংযোজন তিলোত্তমা সোম। দুটি আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মামলার জেরে ফের একসঙ্গে হাতিরাম এবং আনসারি। কিন্তু ষড়যন্ত্র পিছু ছাড়ছে না। সিরিজে দেখা মিলবে ইশওয়াক সিং-এরও।


সিটাডেল : হানি বানি ওয়েব সিরিজের পোস্টার

সিটাডেল : হানি বানি

রুশো ব্রাদার্সের সিটাডেলের ভারতীয় কিস্তির শিরোনাম হতে চলেছে সিটাডেল : হানি বানি। যেখানে লিড রোলে থাকছেন বরুণ ধাওয়ান ও সামান্থা প্রভু। তবে এটি প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত সিরিজের রিমেক নয়, স্পিন অফ। প্রথম পোস্টারে একদম অ্যাকশন-প্যাক অবতারে পাওয়া গেল দুই তারকাকে। গুপ্তচর হিসেবে থাকছেন বরুণ ও সামান্থা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা