× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে কাজ করা উপভোগ করেন দর্শনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৪:১৮ পিএম

দর্শনা বণিক

দর্শনা বণিক

ওপার বাংলার জনপ্রিয় মুখ দর্শনা বণিক। গ্ল্যামার, অভিনয় দিয়ে নিজেকে আলোচনায় রেখেছেন ক্যারিয়ারের শুরু থেকেই। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন এ নায়িকা। দর্শনা এপার বাংলায়ও খুব জনপ্রিয়।

এর আগে ‘অন্তরাত্মা’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে বাংলাদেশের দুটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে অপারেশন সুন্দরবন মুক্তি পেয়েছে ২০২২ সালে। এতে দর্শনা অভিনয় করেছেন রোশানের বিপরীতে, ডাক্তার চরিত্রে। তবে অন্তরাত্মা মুক্তি পায়নি। এ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কাজ করেন দর্শনা। নতুন করে ‘লিপস্টিক’ নামে সিনেমায় যুক্ত হয়ে আলোচনায় এসেছিলেন। তবে সিনেমাটির প্রযোজকের কুপ্রস্তাব পেয়ে সরে যান। সে নিয়ে মুখ খুলে দুই বাংলায়ই আলোচনার জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।

সেসব পেছনে ফেলে দর্শনা এখন টক অব দ্য ঢালিউড। আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘ওমর’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে তিনি জুটি বেঁধেছেন শরিফুল রাজের সঙ্গে। ফেসবুকে শরিফুল রাজ ও নাসিরউদ্দিন খানের সঙ্গে দর্শনা বণিকের ছবি পোস্ট করে নিজেই এ খবর দিয়েছেন নির্মাতা রাজ। দর্শনাই কেন? তাকে কাস্ট করার বিষয়ে রাজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওমর সিনেমার স্পেশাল একটি চরিত্রে দর্শনা বণিক আছেন। তবে চরিত্রটি নিয়ে বিস্তারিত এখনই প্রকাশ করতে চাই না। দর্শকের জন্য সেটা চমক হিসেবে থাকছে।’

আসন্ন ঈদে ওমর মুক্তি দেওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন রাজ। গত বছর থেকেই চালাচ্ছিলেন সিনেমার প্রচার। তবে সিনেমার গল্প তিনি বিস্তারিত প্রকাশ করছেন না। এখন মুক্তির প্রস্তুতি অনেকটা সেরে ফেলেছেন জানিয়ে এ নির্মাতা বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ইনশা আল্লাহ ঈদে সিনেমাটি দেখতে পাবে দর্শক। প্রচার শুরু করেছি। আজ নায়িকা প্রসঙ্গে জানালাম। গল্প বা চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাই না। কারণ ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাবে। সবাই যার যার সিনেমা নিয়ে আশাবাদী।’

এদিকে কলকাতা থেকে ওমর সিনেমায় অংশ নেওয়া প্রসঙ্গে দর্শনা বণিক বলেন, ‘বাংলাদেশের সিনেমায় কাজ করা আমি সব সময় উপভোগ করি। এরই মধ্যে সেখানে কাজের অভিজ্ঞতাও আমার খুব ভালো। অপারেশন সুন্দরবন দিয়ে অনেক রেসপন্স পেয়েছি। তবে অন্তরাত্মা হতাশ করেছে। কয়েক বছর হয়েছে কাজ শেষ কিন্তু এটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমাটি নিয়ে আমার খুব প্রত্যাশা ছিল। যা হোক, আমি এখন ওমর নিয়ে আশাবাদী। আমার বিশ্বাস ইউনিক ভাবনার গল্প ও সুন্দর নির্মাণের ছবিটি দুই বাংলার দর্শকের মন ভরাবে।’

প্রসঙ্গত, দর্শনা, শরিফুল রাজ ও নাসিরউদ্দিন খান ছাড়াও ওমরে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা