× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে থাকছে ববির নোলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৩:১০ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৩:১৩ পিএম

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

ঈদের প্রথম দিন দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে সাকিব ইরতেজা চৌধুরীর পরিচালনায় বাংলা সিনেমানোলক’। সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে ববির। কোনোটিই মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তাই পুরোনো ছবি দিয়েই ঈদ কাটবে ববিভক্তদের। নোলকে ববির বিপরীতে আছেন শাকিব খান। ছাড়া অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, তারিক আনাম খান, রজতাভ দত্ত, নিমা রহমান প্রমুখ।

সিনেমার গল্পে দেখা যায় : দুই ভাই গ্রামে বসবাস করেন। পারিবারিক সূত্রে তাদের অগাধ সম্পদ। অনেক জায়গাজমি, টাকাপয়সা থাকলেও দুই ভাইয়ের হাতে তেমন কোনো কাজ নেই। দুই ভাই একে অন্যকে খুবই ভালোবাসেন। তাদের দুজনকে পরামর্শ দেওয়ার জন্য দুজন উপদেষ্টাও রয়েছেন। বড় ভাইয়ের ছেলে শাওন সব সময় বন্ধুদের নিয়ে হইহুল্লোড় করে কাটান। অন্যদিকে ছোট ভাইয়ের মেয়ে কাজলও বান্ধবীদের নিয়ে ব্যস্ত দিন পার করেন। শাওন কাজলের মধ্যে কথার লড়াই ঝগড়াঝাঁটি লেগেই আছে। কিন্তু পারিবারিক একটি বৈরিতা দুজনকে কাছে টেনে আনে। আবার শাওন-কাজলের সম্পর্ক কেন্দ্র করেও বাড়তে থাকে দুই ভাইয়ের দূরত্ব। এর মধ্য দিয়েই ছবিটির কাহিনী এগিয়ে যায়।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচার হবে নাদের চৌধুরীর পরিচালনায় বাংলা সিনেমা জ্বীন। এতে অভিনয় করেছেন পূজা চেরী, আবদুন নূর সজল, জিয়াউল রোশান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা