× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও অস্কার সঞ্চালনায় জিমি কিমেল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৫:২৩ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৬:৩৩ পিএম

আবারও অস্কার সঞ্চালনায় জিমি কিমেল

যুক্তরাষ্ট্রের টেলিভিশন তারকা জিমি কিমেল আগামী মার্চে হতে যাওয়া অস্কারের ৯৫তম আসর সঞ্চালনের দায়িত্ব পালন করবেন। এ  নিয়ে তৃতীয়বারের মতো তিনি অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে অস্কারের দুটি আসর উপস্থাপনা করেছিলেন এই তারকা।

গতকাল (সোমবার) অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগামী আসরের সঞ্চালক হিসেবে জিমি কিমেলের নাম ঘোষণা করে।

আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রসিকতা করে তিনি বলেছেন, ‘তৃতীয়বারের মতো অস্কারের সঞ্চালক হওয়ার ডাক পাওয়া হয়তো বিরাট এক সম্মান, কিংবা এক ফাঁদ। যা-ই হোক, সবাই ‘না’ বলে দেওয়ার পর এত তাড়াতাড়ি আমাকে এ দায়িত্বের প্রস্তাব দেওয়ার জন্য অ্যাকাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’

২০১৮ সালে সর্বশেষ জিমি কিমেলকে অস্কারে উপস্থাপনায় দেখা গিয়েছিল। পরে টানা তিন বছর অস্কারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোনো সঞ্চালক ছিল না। এর মধ্যে অস্কারের রেটিং আর দর্শক কমতে থাকায় আয়োজকদের দুশ্চিন্তাও বাড়তে থাকে।

চলতি বছরের অস্কার আসরে আবারও উপস্থাপককে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত মার্চের ওই আসর স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠানমঞ্চে কমেডিয়ান ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের নজিরবিহীন চড়ের কারণে।

প্রসঙ্গত, হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার অনুষ্ঠান হবে আগামী বছরের ১২ মার্চ। এবিসি নেটওয়ার্ক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা