× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্নায়ুর সমস্যায় ব্রিটনি স্পিয়ার্স, নাচলে ভালো থাকেন!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৫:০৭ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৫:৩৪ পিএম

স্নায়ুর সমস্যায় ব্রিটনি স্পিয়ার্স, নাচলে ভালো থাকেন!

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে যারা অনুসরণ করেন, তারা ভালো করেই জানেন ৪০ বছর বয়সেও কেমন প্রাণোচ্ছল তিনি। তবে সব সময় আর নিজেকে সতেজ রাখা সম্ভব নয়। বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন শারীরিক জটিলতাও শরীরে উঁকি মারছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, স্নায়ুর সমস্যায় আক্রান্ত হয়েছেন এই গায়িকা। তার শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। চিকিৎসা করেও এ রোগ সারানো যাবে না।

আজ (৮ অক্টোবর) ইনস্টাগ্রাম হ্যান্ডলে তেমনই একটি ভিডিও পোস্ট করেছেন ব্রিটনি স্পিয়ার্স। সেখানে দেখা যায়, গানের তালে ঘুরে ঘুরে নাচ করছেন গায়িকা। ভিডিওর সঙ্গে লম্বা একটি নোটও লিখেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আমার শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বর ছাড়া কেউই এটা ঠিক করতে পারবে না। কখনও কখনও মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন না পৌঁছালে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।

আক্ষরিক অর্থেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। সেসব পুরনো গল্প। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরের বেশকিছু অঙ্গও অসাড় হয়ে যায়। সপ্তাহে অন্তত তিনবার বিছানা থেকে উঠে দেখি হাত দুটো সম্পূর্ণ অসাড় হয়ে আছে। স্নায়ুগুলো ছোট ছোট আর সেগুলো শরীরের ডান দিক থেকে গলা পর্যন্ত ছুঁচের মতো ফোটে এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মাথায়। হুল ফোটে যেন, ভয়ঙ্কর...।’

লম্বা পোস্টে পপ তারকা তার যন্ত্রণাময় জীবনের বিবরণ দিয়েছেন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘মজার ব্যাপার হলো, আমি যখন নাচ করি তখন কোনো কষ্ট অনুভব করি না।’

তার মতে, হয়তো আগের মতো তিনি আর নাচ করতে পারেন না কিন্তু তিনি বিশ্বাস করেন নাচ তার সুস্থ থাকার একটা উপায়। তিনি এখন অনেকটাই ভালো আছেন। ভালো থাকার চেষ্টা করছেন।

ব্রিটনি যে ক্যামেরার সামনে নাচ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছেন, তা নিয়ে অনেক ভক্তই তাকে সাধুবাদ জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা