× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরশ-বৃষ্টির শেষ পর্যন্ত তোমাকে চাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৩:০৯ পিএম

আরশ খান ও তানিয়া বৃষ্টি

আরশ খান ও তানিয়া বৃষ্টি

আগামী ঈদে নাটকের এই প্রজন্মের অন্যতম জুটি আরশ ও তানিয়া বৃষ্টি আসছেন বেশ কিছু নাটক নিয়ে। এর মধ্যে থাকবে ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’। গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে নাটকটি। এর গল্প রচনা ও চিত্রনাট্য করার পাশাপাশি পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। এতে সহযোগী পরিচালক হিসেবে আছেন মো. মোর্শেদুজ্জামান।

নাটকটিতে আরশ ও বৃষ্টি ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী, শেখ স্বপ্না, প্রিয়ন্তী গোমেজ প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আরশ খান বলেন, ‘নামটা শুনেই বোঝা যাচ্ছে গল্পটা কতটা রোমান্টিক হতে পারে। আমি আর বৃষ্টি রোমান্টিক গল্পে কাজ করতেই বেশি ভালোবাসি। আর ইশতিয়াক আহমেদ ভাই চমৎকার একটা গল্প লিখেছেন। কিছু গল্প থাকে মনের মধ্যে গেঁথে যায়। এটি ঠিক তেমনি একটি গল্প। আমার প্রবল বিশ্বাস নাটকটি ভীষণ ভালো লাগবে দর্শকের।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘ইশতিয়াক ভাই তার মেধা দিয়ে, ভীষণ শ্রম দিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আমার বিশ্বাস, নাটকটি সবারই ভালো লাগবে। এখন শুধু প্রচারের অপেক্ষায়।’

নির্মাতা ইশতিয়াক আহমেদ বলেন, ‘আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই ও বরেণ্য গীতিকার আসিফ ইকবাল ভাইয়ের প্রতি, একটি গল্পনির্ভর কাজ করার সুযোগ দেওয়ার জন্য।’

এদিকে আগামী ঈদে আরশ, তানিয়া বৃষ্টির আরও বেশ কিছু ভালো ভালো গল্পের নাটক বিভিন্ন টিভি চ্যানেলে ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এরই মধ্যে রাইসুল তমালের ‘জোনাকিরা এই শহরে আর জ্বলে না’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

আরশ-বৃষ্টি অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছেÑ‘লাভ টর্চার’, ‘অভিমানী তুমি ঘাড়তেড়া আমি’, ‘একটু বোকা’, ‘চিংকি না মিংকি’, ‘লুজ কানেকশন’, ‘হেডফোন’, ‘প্রেম অবুঝ’, ‘হাসিতে ফাঁসি’, ‘কাম ফ্রম বরিশাল’, ‘ছেলে ধরা’ ইত্যাদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা