× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্যরকম প্রেমের গল্পে মুশফিক-আইশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১২:৪৪ পিএম

অভিনেতা মুশফিক আর ফারহান ও আইশা খান

অভিনেতা মুশফিক আর ফারহান ও আইশা খান

ধুম লেগেছে ঈদের নাটক নির্মাণের। আসছে রোজার ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে অভিনেতা মুশফিক আর ফারহানকে। তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। দিন-রাত এক করে শুটিং করে যাচ্ছেন। তাকে দেখা যাবে জনপ্রিয় সব অভিনেত্রীর বিপরীতে।

মুশফিক আইশা খানের সঙ্গে শেষ করেছেন একটি নাটকের কাজ। এর নামতোমাতে হারাই’। শহরের এক রাস্তায় ছাদখোলা গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন শোয়েব। হঠাৎ ওপর থেকে ফুল এসে পড়ে তার গায়ে। শোয়েবপরে তাকিয়ে দেখে, এক সুন্দরী মেয়ে তাকে ফুল ছুড়ে মেরেছে। সেই প্রথম দেখা। কিছুদিন পর শোয়েব রাস্তায় জ্যামে আটকে আছে। তখন দেখে সেই মেয়েটি তাকে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছে! শোয়েব এবার নিশ্চিত হয়, মেয়েটি তাকে ভালোবাসে। অথবা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। কিন্তু কেন? কে এই অচেনা মেয়ে? কী চায় শোয়েবের কাছে!

এমন সব প্রেমময় রহস্যের জবাব মিলবে ঈদের নাটকতোমাতে হারাই’ দেখলে। যাতে শোয়েব চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং অচেনা মেয়ের চরিত্রে আইশা খান। দুজনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। গল্প লিখেছেন পাপ্পু রাজ।

নির্মাতা জানান, গল্পটি নিখাদ প্রেমের। তবে এতে শ্রেণীবৈষম্য আর পারিবারিক বন্ধনের বিষয় জড়িত আছে। ঈদ উৎসবে দর্শকদের জন্য এটি হতে পারে দারুণ একটি গল্প।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তোমাতে হারাই’ নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে সিমএমভির ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা