× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাড নিউজে তৃপ্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১১:৪৩ এএম

তৃপ্তি দিমরি

তৃপ্তি দিমরি

করণ জোহর প্রযোজিত ২০১৯ সালে মুক্তি পাওয়াগুড নিউজ’ ছবিতে হাসির মোড়কে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন পরিচালক রাজ মেহতা। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ কিয়ারা। সোমবার ছবিকেফ্র্যাঞ্চাইজি’ হিসেবে ঘোষণা করলেন নির্মাতারা।

শিগগিরই আসতে চলেছে ছবির সিক্যুয়েল। তবে এবারে নতুন অভিনেতাদের নিয়ে ছবির কাজ এগোবে। ছবিতে জুটি বাঁধছেন ভিকি কৌশল তৃপ্তি দিমরি।

সূত্র জানিয়েছেন, সিক্যুয়েল ছবির নাম হতে যাচ্ছে ব্যাড নিউজ। এর আগেগুড নিউজ’- ছিলেন পাঞ্জাবি সংগীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ। এবার থাকছেন পাঞ্জাবি সংগীতশিল্পী অমরিন্দরপাল ভির্ক। ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি। নির্মাতারা জানিয়েছেন, ব্যাড নিউজ আসছে জুলাইয়ে মুক্তি পাবে।

‘অ্যানিমেল’ ছবির দৌলতে তৃপ্তি এখন চর্চায় রয়েছেন। পর্দায় তার নতুন উপস্থিতির জন্য মুখিয়ে আছে দর্শক। রণবীর কাপুরের পর এবার ভিকির সঙ্গে তার যে কেমিস্ট্রি হবে সে নিয়ে চলছে আলোচনা।

গত বছর ক্রোয়েশিয়ায় তোলা ভিকি-তৃপ্তির কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। অনেকেই মনে করছেন, ব্যাড নিউজের কোনো বিশেষ অংশের শুটিংয়ের ছবি ছিল সেগুলো।

মুহূর্তে কার্তিক আরিয়ান অভিনীতভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু করেছেন তৃপ্তি। অন্যদিকেছাওয়া’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা