× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাসের পথে ১০ বন্ধুর গল্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১১:৩২ এএম

সব ইতিহাস পেছনে ফেলে মলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বাধিক আয়কৃত সিনেমা এখন এটি

সব ইতিহাস পেছনে ফেলে মলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বাধিক আয়কৃত সিনেমা এখন এটি

মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির এই প্রথম কোনো সিনেমা ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। সে সিনেমার নাম ‌‘মানজুম্মেল বয়েজ’। সব ইতিহাস পেছনে ফেলে মলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বাধিক আয়কৃত সিনেমা এখন এটি।

আরও অবাক করা তথ্য হচ্ছে, তারকায় ঠাসা তামিলনাড়ু বক্স অফিসেও ইতিহাস সৃষ্টি করতে চলেছে সিনেমাটি। এ প্রথম কোনো মালয়ালম মুভি তামিলনাড়ুতে ৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে। ধানুশের ক্যাপ্টেন মিলার সিনেমার কালেকশন ব্রেক করে ফেলবে সিনেমাটি। এর আগে কোনো মালয়ালম সিনেমা তামিলনাড়ুতে ৫ কোটির ওপরে কালেকশন করতে পারেনি।

সত্য ঘটনা নিয়ে তৈরি একটি ইমোশনাল সারভাইভাল সিনেমা মানজুম্মেল বয়েজ। ২০০৬ সালে কেরালার মানজুম্মেল এলাকার ১০ বন্ধু তামিলনাড়ু বর্ডারের কাছে কোদাইকানালে ঘুরতে যায়। সেখানকার একটি পর্যটন স্পট হলো গুনা কেভ! আর সেখানেই তাদের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে। সে কাহিনী নিয়েই এ সিনেমার গল্প।

সিনেমাপ্রেমীদের মতে, টানটান উত্তেজনাপূর্ণ গল্পের বেশিরভাগ দৃশ্য। নেটিজেনদের ভাষায়, সিনেমার শেষ ৩০ মিনিট এক কথায় দুর্দান্ত! এ ৩০ মিনিটই নাকি পুরো সিনেমার প্রাণ। সবার অভিনয় ছিল অসাধারণ। বিশেষ করে শৌবিন শাহির ও শ্রীনাথ ভাসি আলাদা করে নজর কেড়েছেন। সুবাস চরিত্রে ভাসি তার সেরাটা দিয়েছেন।

সিনেমায় ১৯৯১ সালে মুক্তি পাওয়া কমল হাসানের ক্লাসিক সিনেমা ‘গুনা’কে ট্রিবিউট দেওয়া হয়েছে! কারণ এ সিনেমার সঙ্গে মানজুম্মেল বয়েজের সম্পর্ক রয়েছে। মূলত গুনার কিছু দৃশ্যের শুটিং হয়েছিল একটি গুহার ভেতর। সিনেমাটি মুক্তির পর ওই জায়গা পর্যটন স্পট হিসেবে পরিচিতি পায়। সেটির নাম রাখা হয় ‘গুনা কেভ’।

গুনার কারণেই মানজুম্মেলের সব বন্ধু সেখানে ঘুরতে গিয়েছিল আর দুর্ঘটনায় পড়েছিল; যা নিয়ে তৈরি হয় এ সিনেমা। বলা যায়, একটি সিনেমা থেকেই আরেকটি সিনেমার জন্ম হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা