× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাইম ব্যান্ডের গায়ক খালিদ আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২০:৩৯ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ২১:১৪ পিএম

জনপ্রিয় ব্যান্ডশিল্পী খালিদ। ফাইল ছবি

জনপ্রিয় ব্যান্ডশিল্পী খালিদ। ফাইল ছবি

নন্দিত গায়ক খালিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি। 

খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতসহ শোবিজের নানা অঙ্গনে।

খালিদ গান গাওয়া শুরু করেন ১৯৮১ সালে। পুরোপুরিভাবে শুরু হয় ৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডের সঙ্গে। তাকে বলা হতো নব্বইয়ের দশক বা তারপর পর্যন্ত মিক্স মাস্টার। কারণ তখন কোনো মিক্স অ্যালবাম বের হলে তার একটি গান হলেও সেই অ্যালবামে থাকত।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। 

দীর্ঘসময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেননি এই শিল্পী। অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা। এ ছাড়া গত কয়েক দশকে যেসব শিল্পী মিউজিক ইন্ডাস্ট্রিতে সুনাম কুড়িয়ে নিজেদের খ্যাতি ধরে রেখেছেন, তার মধ্যে তিনি অন্যতম। 

অনেক দিন ধরে আড়ালে ছিলেন এই গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। সেখানে তার ছেলে একটা স্কুলে পড়ছে। মাঝেমধ্যে তিনি দেশে আসতেন। এ যাত্রায় এসে আর পরিবারের কাছে ফেরা হলো না তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা