× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানে ফিরলেন ডলি সায়ন্তনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৫:৫৬ পিএম

ডলি সায়ন্তনী

ডলি সায়ন্তনী

মিষ্টি কণ্ঠের জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী। অডিও এবং সিনেমার গানে তার আবেদন সব সময়ই সুবাস ছড়িয়েছে। আজকাল খুব একটা গানে নিয়মিত দেখা যায় না তাকে। বছরজুড়ে নানা শো-অনুষ্ঠানে দেখা মেলে। এ গায়িকা হঠাৎ আলোচনার জন্ম দেন সংসদ নির্বাচনে অংশ নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের প্রার্থী হন ডলি সায়ন্তনী। ভোটের আশায় শিল্পী নির্বাচনী এলাকার এ মাথা থেকে ও মাথা চষে বেড়িয়েছেন। অবশেষে নোঙর প্রতীকে তিনি পেয়েছিলেন ৪ হাজার ৩৮২ ভোট। তার আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী।


নির্বাচনের পর খানিকটা আড়ালে চলে যান ডলি। সেই নীরবতা ভেঙে আবারও গানে ফিরলেন এ নন্দিত গায়িকা। গেল বৃহস্পতিবার নতুন গান রেকর্ডে অংশ নেন তিনি। ডলি জানান, এ গানের শিরোনাম ‘রসের জাদুকর’। রোমান্টিক ফোঁক ঘরানার গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেল খান। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

ডলি বলেন, ‘অনেক দিন পর একটা নতুন গান করলাম। ভালো লাগছে। গানের জন্যই আমি, গানই আসল পরিচয় আমার। নির্বাচনের পর একটু বিশ্রাম নিলাম বলা যায়। আবার সরব হয়েছি।’

নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘বেশ মজা আছে এ গানের কথায়। লোকজ ধাঁচের প্রেমের গান। সুর ও মিউজিকটাও দারুণ হয়েছে। আমার বিশ্বাস এ গান শ্রোতাদের ভালো লাগবে।’

ডলি জানান, গানটি আসছে ঈদ উপলক্ষে ভিডিও আকারে কোনো একটি ব্যানার থেকে প্রকাশ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা