× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌমিতার দুই গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৪:৫৪ পিএম

কণ্ঠশিল্পী মৌমিতা আফরোজ । ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী মৌমিতা আফরোজ । ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী মৌমিতা আফরোজ আসছেন নতুন দুই গান নিয়ে। গানের শিরোনাম ‘প্রেমের কন্টাক্টর’ ও ‘পাঙ্কু ছেলে’। পপ ফিউশন টাইপের গান দুটিতে র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন পিয়াস। আতিক আহমেদের কথায় গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিক সাহান। 


বিন হাইয়ের ব্যানারে তৈরি হয়েছে গান দুটির ভিডিও। গত ২৬ ফেব্রুয়ারি শুটিং হয়েছে। ‘প্রেমের কন্টাক্টর’ গানটিতে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন এবং ‘পাঙ্কু ছেলে’ গানটিতে মডেল হয়েছেন অনিক সাহান ও আনফি সিনহা। মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেছেন এমএইচ রিজভী। কোরিওগ্রাফি করেছেন এ আর অলি। চিত্রগ্রহণে ছিলেন শিউল বাবু। গান দুটির সম্পাদনার কাজ চলছে এখন। শিগগিরই গান দুটি মুক্তি পাবে বিন হাই-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। 

সংগীতশিল্পী মৌমিতা আফরোজ বলেন, ‘এই সময়ের ট্রেন্ডের কথা মাথায় রেখে তরুণ প্রজন্মের ভালো লাগা ও বিনোদনের কথা ভাবনায় রেখে তৈরি হয়েছে গান দুটি। গানের কথা, সুর ও কম্পোজিশনের ভিন্নতা শ্রোতাদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।’


নির্মাতা এমএইচ রিজভী বলেন, ‘গান দুটির কথা, সুর ও সংগীতে এই চলতি সময়ের ট্রেন্ডকে ফলো করা হয়েছে। বেশ রিদমিক গান। তাই মিউজিক ভিডিওটি আমি সেভাবেই সাজানোর চেষ্টা করেছি। কোরিওগ্রাফি, কালার আর চোখ ধাঁধানো সম্পাদনার কাজ দেখা যাবে ভিডিওতে। মৌমিতা যেমন ভালো গেয়েছেন, স্ক্রিনে শিল্পীদের রসায়নও বেশ ভালো লেগেছে। আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় তৈরি মিউজিক ভিডিও দুটি ভালো লাগবে সবার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা