× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে পার্থ-অপর্ণা জুটির সিনেমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৭:১৬ পিএম

১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে পার্থ-অপর্ণা জুটির সিনেমা

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি ধারার চলচ্চিত্র ‌‘মেইড ইন চিটাগং’। আগামী ১৮ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। 

ছবিটিতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।

‘আয়নাবাজি’ ছবির পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। চলচ্চিত্রটি নিয়ে তিনি বলেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করছি, সো অন্যরকম একটা ফিলিংস কাজ করছে।’

পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘‘আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। ‘মেইড ইন চিটাগং’ ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।’’

চলচ্চিত্রটির প্ল্যাটফর্ম প্রোডিউসার রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকী বলেন, “আমি নিজেও চট্টগ্রামের ছেলে। এখানকার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটা চমৎকার রম্যে নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ এক্সাইটেড ও আনন্দিত। আমি বিশ্বাস করি চট্টগ্রাম, নোয়াখালী এবং এসব স্থানে অনেকদিন ধরে বসবাসরত মানুষ এই চলচ্চিত্রটি আগ্রহ নিয়ে দেখবেন এবং শিগগিরই পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বব্যাপী দর্শকরা ‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রটি দেখতে পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা