× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় মিতুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১১:৫৫ এএম

আফফান মিতুল

আফফান মিতুল

ভারতীয় নির্মাতা বিশ্ব রায়ের ‘ঘুম বারান্দা সিনেমায় অভিনয় করলেন আফফান মিতুল। ২ মার্চ ছিল আফফান মিতুলের জন্মদিন। কাকতালীয়ভাবে জন্মদিনের দিন তিনি এই সিনেমার শুটিংয়ে অংশ নেন। অভিনয় করেছেন ৪ মার্চ পর্যন্ত। দুই দেশের বাঙালির আত্মিক সম্পর্ককে উপজীব্য করে নির্মিত হচ্ছে সিনেমাটি। মুহম্মদ মঈনউদ্দিন আহমেদের কাহিনী অবলম্বনে

কলকাতার এই চলচ্চিত্রে ভারত ও বাংলাদেশের বেশ কিছু অভিনয়শিল্পী অভিনয় করেছেন। আফফান মিতুল এই সিনেমায় সাংবাদিক মিতুল চরিত্রেই অভিনয় করেছেন।

এই সিনেমায় বাংলাদেশ থেকে অভিনয় করেছেন আতাউর রহমান, চমক, আব্দুল্লাহ রানা, নাসরিন নাহার, শিল্পী সিদ্দিকা, মহম্মদ ইব্রাহিমসহ অনেকেই। ভারতের অভিনয়শিল্পীদের মধ্যে আছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, অরিজিৎ দত্ত, নিবেদিতা দে, তারক সেনগুপ্ত, ঋচা সরকার, সুস্মিতা ব্যানার্জি ও সৌমিত্র বসু, দীপক মিত্র, রাম মুখোপাধ্যায়, পাঁপড়ি বসু। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ঘুম বারান্দা সিনেমাটি।

এদিকে আফফান মিতুল সম্প্রতি শেষ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আউয়াল চৌধুরীর ‘আগুনের পাখি সিনেমার শুটিং। এতে মাদকাসক্ত ছেলে শ্যামল চরিত্রে দেখা মিলবে মিতুলের। সিনেমাটি পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তির মিছিলে রয়েছে আফফান মিতুল অভিনীত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘ময়না

এ সিনেমায় মিতুল অভিনয় করেছেন ‘রকস্টার রনি চরিত্রে। সম্পূর্ণ শুটিং শেষ করেছেন আফফান মিতুল আরও অর্ধ ডজন চলচ্চিত্রের। এগুলো হচ্ছেÑ ওয়াহিদ তারেক ও ইমতিয়াজ সজিব পরিচালিত ‘মুজিব থেকে বঙ্গবন্ধু, মাসউদ যাকারিয়া সাবিন পরিচালিত ‘মুক্তির ছোটগল্প, ইভান মল্লিক পরিচালিত ‘মুনাফিক, ফারুক হোসেনের ‘কাকতাড়ুয়া, রুবেল মাহমুদের ‘নিশ্চুপ ভালোবাসা, নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ। শিগগিরই আফফান মিতুল অভিনয় করতে যাচ্ছেন প্যান ইন্ডিয়ান সিনেমায়।

কাগজ সিনেমাখ্যাত নির্মাতা আলী জুলফিকার জাহেদী এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটির নামই ‘সিনেমা। শুধু সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চান আফফান মিতুল। হলে এখন পর্যন্ত আফফান মিতুল অভিনীত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। হরিজন, নেকাব্বরের মহাপ্রয়াণ, আদম, অপলাপ এবং গন্তব্য সিনেমাগুলোতে আফফান মিতুলের অভিনয় হয়েছে প্রশংসিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা