প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ২৩:০৮ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪ ২৩:৪০ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৩২ নারীকে ‘ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড’ প্রদান করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
রবিবার (১০ মার্চ) ঢাকা ক্লাবে মিরর ওয়ার্ল্ড এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে।
বিআরটিএ পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর লেখা ‘বঙ্গমাতা’ গানটি অনুষ্ঠানের শুরুতে বাজিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়।
‘বঙ্গমাতা’ গানটি সুর করেছেন গুণী শিল্পী তানিম হায়াত খান রাজিত এবং কণ্ঠ দিয়েছেন যৌথভাবে শিল্পী রাবেয়া বসরী ও রাজিত, সংগীতে ছিলেন সজীব দাস আর ভিডিও এডিটিং খোকন কর্মকার।