× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিছিয়ে গেল প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৪:৩২ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৫:১৬ পিএম

পিছিয়ে গেল প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’

‘বাহুবলী’ দিয়ে দুনিয়া মাতানো প্রভাস এবার আসছেন রাম হয়ে। তার অভিনীত নতুন ছবি ‘আদিপুরুষ’। এতে সীতা চরিত্রে দেখা যাবে বলিউডের কৃতি স্যাননকে। ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার (৭ নভেম্বর) এই মর্মে ছবির পরিচালক ওম রাউত একটি বিবৃতি প্রকাশ করেছেন।

ওম ওই বিবৃতিতে লিখেছেন, “আদিপুরুষ” শুধুই একটা ছবি নয় বরং প্রভু শ্রীরাম এবং আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল প্রতিফলন। তাই দর্শককে বড় পর্দায় একটা সামগ্রিক ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের এই ছবিটার পেছনে আরও সময় দিতে হবে।’ 

সেই সঙ্গে তিনি জানান, ছবিটি আগামী বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

‘আমরা এমন একটা ছবি তৈরি করতে দায়বদ্ধ, যার জন্য দেশ গর্বিত হবে। আপনাদের ভালোবাসা, সমর্থন আমাদের এগিয়ে চলার শক্তি’যোগ করেন পরিচালক।

‘আদিপুরুষ’-এর মতো বড় বাজেটের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য অন্য কারণ দেখছেন নিন্দুকরা। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন কৃতী স্যানন, সাইফ আলি খান। ছবির টিজার মুক্তির পর সিনেমাপ্রেমীদের একটা বড় অংশ ছবির বিরোধিতা করেন। ‘রামায়ণ’-এর ওপর নির্ভর করে ছবিটি তৈরি হচ্ছে। 

টিজারে ভারতীয় ইতিহাসের বৈগ্রহিক চরিত্রদের রূপায়ণ ঠিকমতো করা হয়নি, এই মর্মে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠতে শুরু করে। বিশেষ করে রাবণের ভূমিকায় সাইফের লুকের তীব্র সমালোচনা করা হয়। ছবির ভিএফএক্সের গুণমান নিয়েও প্রশ্ন ওঠে। তাই এখন সবদিক বিচার করে ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হল বলেই মনে করছেন অনেকে।

‘আদিপুরুষ’-এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা অজয় দেবগন অভিনীত ‘চাণক্য’ সিনেমাটির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা