× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ সিনেমায় নিরব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১২:১৭ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১২:৩০ পিএম

যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ সিনেমায় নিরব

নিয়মনীতির জটিলতায় গেল কয়েক বছর ধরে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ প্রায় বন্ধ। সর্বশেষ ‘দিন : দ্য ডে’র মতো পুরোনো কিছু সিনেমা মুক্তি পেলেও নতুন করে বিদেশি প্রযোজনার সঙ্গে যৌথ আয়োজনে নতুন কোনো ছবির ঘোষণা আসেনি। 

তবে আবারও দেশের প্রযোজক ও নির্মাতারা আগ্রহী হচ্ছেন যৌথ প্রযোজনায়। নির্মিত হতে যাচ্ছে ‘স্পর্শ’ নামে এক সিনেমা, যেটিতে ঢাকার পাশাপাশি অর্থলগ্নি করবে কলকাতার প্রযোজক।

এ ছবিতে নায়ক হিসেবে চূড়ান্ত হয়েছেন নিরব হোসেন। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন ওপার বাংলার নন্দিত একজন অভিনেত্রী। ছবিটি বাংলাদেশ থেকে পরিচালনা ও প্রযোজনা করবেন অনন্য মামুন৷ কলকাতায় এর দায়িত্বে আছেন অভিনন্দন দত্ত।

এ ছবির নানা গুঞ্জন সূত্রে তথ্য নিশ্চিত হতে যোগাযোগ করলে নায়ক নিরব বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘অনেকদিন পর দেশে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে যুক্ত হতে পেরে। আশা করছি নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে।’

উল্লেখ্য, নায়ক নিরব দীর্ঘ ক্যারিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তিনি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন।

ছবির নায়িকা নিয়ে নিরব বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না৷ পরিচালকরা ভালো বলতে পারবেন। হয়তো দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে এটুকু জেনেছি ছবিতে কলকাতার একজন জনপ্রিয় এবং গুণী অভিনেত্রী থাকবেন।’

জানা গেছে ‘স্পর্শ’ ছবিতে দুই বাংলার প্রিয়মুখেরা উপস্থিত থাকবেন। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকেই শুরু হবে ছবির কাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা