× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছবির হাটে পাঁচ শিল্পীর আলোকচিত্র প্রদর্শনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১২:২৫ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ১৪:১১ পিএম

ছবির হাটে পাঁচ শিল্পীর আলোকচিত্র প্রদর্শনী

রাজধানীর শাহবাগে ছবির হাটে শুরু হচ্ছে তরুণ পাঁচ আলোকচিত্রীর ছবি প্রদর্শনী। তারা হলেন মো. আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন। ‘বোধ‘ নামে এ আলোকচিত্র প্রদর্শনীটি শুরু হবে আজ বিকাল ৩টায়।

প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা। সবার জন্য উন্মুক্ত।

আলোকচিত্র প্রদর্শনীটির কিউরেট তানজিমুল ইসলাম। প্রশিক্ষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী কে এম আসাদ। তার তত্ত্বাবধানে দুই মাসের কর্মশালায় অংশগ্রহণ করেন মো. আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন। এ পাঁচজন আলোকচিত্রী অংশগ্রহণ করে একসঙ্গে শেখার চেষ্টা করেছেন কীভাবে একটি বিষয়ের দিকে তাকাতে হয় এবং সেটাকে আলোকচিত্রের মাধ্যমে গল্পের আকার দেওয়া যায়।

আলোকচিত্রীরা তাদের নিজেদের জীবনের কাছাকাছি একটি গল্প বলার চেষ্টা করেছেন। যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু সবার প্রয়াস ছিল নিজেদের অনুভূতির প্রকাশ ঘটানোর, যে বোধের ভেতর দিয়ে তিনি নিজে গেছেন এবং প্রয়োজন মনে করেছেন সেটা প্রকাশ করার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা