× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১২:৫২ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৪:০৮ পিএম

নারী দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজন

বিশ্ব নারী দিবসে বৈশাখী টেলিভিশনের পর্দা সাজানো হয়েছে নানা অনুষ্ঠান দিয়ে। বিগত বছর ধরে নারী দিবসে নানা আয়োজন করে আসছে চ্যানেলটি। এবারও তার ব্যত্যয় হবে না বলে জানালেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। 

টিভি পর্দায় আয়োজনের পাশাপাশি নিজস্ব কার্যালয়েও থাকবে বিশেষ আয়োজন। নারী স্টাফদের মাঝে উপহারসামগ্রী বিতরণসহ আনন্দমুখর পরিবেশ বিরাজ করবে সারা দিন। বিকালে কেক কাটার মাধ্যমে শুরু হবে নারী দিবসের আনুষ্ঠানিকতা। 

বৈশাখী টেলিভিশনের পর্দায় আয়োজনের মধ্যে থাকছে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে নারী দিবসের স্পেশাল বৈশাখীর সকালের গানে অংশ নিবেন অনিমা মুক্তি, ঝিলিক,  লিজা, পুতুল, নন্দিতা, লুইপা, চম্পা বনিক, দিঠি আনোয়ার, ইয়াসমিন লাবণ্য। 

সকাল ৯টা ১০ মিনিটে আলমগীর রাসেলের প্রযোজনায় পুরোনো দিনের সিনেমার গান নিয়ে প্রচার হবে মিউজিক অ্যালবাম। সকাল ১০টায় নারী দিবসের ধর্মীয় অনুষ্ঠান-ইসলাম ও সমাধান। দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচার হবে নারী দিবসের বিশেষ নাটক বিরতিহীন নারী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, শেলী আহসান, পিয়া প্রমুখ। 

রাত ১০টায় রয়েছে বিশেষ নাটক ‘বিয়ে বাড়ির আবদার। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, রকি খান, রেশমা আহমেদ প্রমুখ। গল্প আহসান আলমগীর, পরিচালনা জিয়াউদ্দিন আলম।

লিটু সোলায়মানের প্রযোজনায় রাত ৮টা ৩০ মিনিটে নারী দিবসের স্পেশাল বৈশাখী ফোক অনুষ্ঠানে অংশ নেবেন খায়রুল ওয়াসী ও মুনিয়া মুন।

দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ৩টি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘হাছন রাজা’। অভিনয়ে হেলাল খান, শমী কায়সার, ববিতা প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘খায়রুন সুন্দরী’। ফেরদৌস, মৌসুমী, দিলদার, এটিএম শামসুজ্জামান প্রমুখ এতে অভিনয় করেছেন।  

রাত ১২টায় দেখানো হবে ‘লাভ ইন সিমলা’। এ সিনেমায় অভিনয় করেছেন আলমগীর, কবরী, মিনু রহমান, মিনারা জামান, মেহফুজ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা