× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঙ্গনার তেতো কথা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১০:১৭ এএম

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

গত কয়েক দিনে ভারতে অন্যতম আলোচিত বিষয় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ে। সেই বিয়ের চাকচিক্যের খবর সর্বত্র। সারা দুনিয়া থেকে তারকা এনে রীতিমতো হাট বসিয়েছেন আম্বানি। ছেলের বিয়ে বলে কথা। আলোচনা কিংবা আনন্দ-গ্ল্যামারের কমতি রাখতে চান না তিনি। বিয়ের অনুষ্ঠানে হলিউডের রিয়ান্না থেকে শুরু করে বলিউডের শাহরুখ-আমিররা সবাই হাজির।

এদিকে এ বিয়ে নিয়ে হয়তো তেমন খুশি নন কঙ্গনা রানাউত। কয়েক বছর আগে বলিউডে ‘স্বজনপোষণ’ বিরোধী আন্দোলনে কঙ্গনা ছিলেন জোরাল কণ্ঠস্বর। তখন থেকেই বিভিন্ন সময়ে বলি-তারকা, বিশেষ করে তারকা সন্তানদের বিরুদ্ধে গর্জে উঠেছেন পর্দার ‘কুইন’। এবার নাম না করে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানকে কটাক্ষ করলেন কঙ্গনা।

সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। ইনস্টাগ্রামের সেই স্টোরিতে দীর্ঘ লেখা লিখেছেন। সেখানে একটি খবরের শিরোনাম উদ্ধৃত করে কঙ্গনা লিখেছেন,‘আমাকে আপনি ৫০ লক্ষ টাকা দিলেও আমি আসব না, গান গাইতে নারাজ ছিলেন লতা।’

বোঝাই যাচ্ছে, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে কোনো খবরের অংশ তিনি শেয়ার করেছেন।

এরই সঙ্গে নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, ‘একসময় চরম অর্থকষ্ট দেখেছি। কিন্তু লতাজি এবং আমার, দুজনেরই প্রচুর জনপ্রিয় গান রয়েছে। কিন্তু আমি কোনো দিন বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করিনি।’

এরই সঙ্গে তিনি জানান, এক সময়ে প্রচুর গান এবং পরবর্তী সময়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। কঙ্গনা লেখেন, ‘দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী না হলে টাকা এবং প্রচারের আলোকে না বলা যায় না। একই সঙ্গে এই প্রলোভন থেকে নতুন প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন কঙ্গনা।’

অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটাগরিকদের একাংশ মনে করছেন, নাম না করেই বলিউড তারকাদের এক হাত নিয়েছেন কঙ্গনা। কারণ, আম্বানিদের অনুষ্ঠানে বলিউডের প্রায় সব তারকাই পারফর্ম করেছেন। কিন্তু সেখানে দেখা যায়নি কঙ্গনাকে। অনেকে আবার দাওয়াত না পেয়ে বঞ্চিত হওয়ায় প্রতিবাদী হয়েছেন বলে কঙ্গনাকেই কটাক্ষ করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা