× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একমঞ্চে বলিউডের তিন খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১১:৪৮ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১১:২৬ এএম

একমঞ্চে বলিউডের তিন খান

আম্বানিদের বাড়ির অনুষ্ঠান মানেই তারকা সমাবেশ, জাঁকজমক, বৈভবের বিচ্ছুরণ। মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের উদযাপন।

১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে অনুষ্ঠান। দেশ-বিদেশের তারকা থেকে শুরু করে বিশ্বের নামি শিল্পপতি, কে নেই অতিথি তালিকায়! মার্ক জাকারবার্গ থেকে ইভাঙ্কা ট্রাম্প, বিল গেটস থেকে পপ গায়িকা রিহানা উপস্থিত সেখানে। এ ছাড়া আম্বানিদের তিন দিনব্যাপী অনুষ্ঠানে ইতোমধ্যে পৌঁছে গেছে গোটা বলিউড। সেখানেই দেখা মিলল বলিউডের তিন খানের। তিন খানকে একসঙ্গে প্রায় দেখাই যায় না।

তাদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা রয়েছে বলেও শোনা যায়। এমন গুঞ্জন ছাপিয়ে মঞ্চে ফুটে উঠল তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রসায়ন। প্রকাশ্যে আসা ভিডিওচিত্রে দেখা গেছে, হেসে-মজা করে একে অপরের সঙ্গে নাচে পা মেলালেন শাহরুখ, আমির ও সালমান। এমনকি তিন খান একে অপরের সিগনেচার পোজ নকলও করলেন!

একদিকে যেমন জাহ্নবী কাপুরের ‘ধড়ক’ ছবির ‘জ়িংগাত’ গানে নাচলেন রিহানা, তেমনি রাজমৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানে পা মেলালেন শাহরুখ-সালমান-আমিরেরা। তিনজনের পরনেই ছিল আফগানি কুর্তা-পাজামা, গলায় রুপোলি উত্তরীয়।

শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’, সালমানের ‘জিনে কি হ্যায় চার দিন’ আর আমিরের ‘মস্তি কি পাঠশালা’ গানের স্টেপেও মঞ্চ মাতান ত্রয়ী। তিনজনের নাচের এই ভিডিও এখন ভাইরাল সমাজমাধ্যমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা