× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ইমরান-পড়শীর ‌‘দ্বিতীয় জীবন’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৮:৩৭ পিএম

আসছে ইমরান-পড়শীর ‌‘দ্বিতীয় জীবন’

টানা এক বছর পর চমক নিয়ে হাজির হচ্ছেন ইমরান-পড়শী জুটি। সর্বশেষ এক বছর আগে প্রকাশ হয় তাদের গানচিত্র ‘এক দেখায়’। ইউটিউবে গানটির ভিউ প্রায় দুই কোটির ঘরে।

এবার তারা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে এই বিশেষ গানচিত্র প্রকাশ হচ্ছে ৭ নভেম্বর। এমনটাই জানান প্রযোজক এসকে সাহেদ আলী। 

এ ব্যাপারে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’

বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে পড়শী বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর গনগনে সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কি আসে? সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’

গানটি নিয়ে দারুণ আশাবাদের কথা জানালেন ইমরানও। বললেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’

‘দ্বিতীয় জীবন’ গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। এর ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা