× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবসের গানে লাবণ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১১:০১ এএম

ইয়াসমিন লাবণ্য

ইয়াসমিন লাবণ্য

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিনটিতে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য নতুন তিনটি গানের কাজ সম্পন্ন হয়েছে। তিনটি গানই লিখেছেন তপন বাগচী। সুর-সংগীত করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দুদিন আগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে গান তিনটির রেকর্ডিংয়ে কাজ সম্পন্ন হয়েছে।


তিনটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান, সংগীতশিল্পী তানজিনা রুমা প্রজন্মের গায়িকা ইয়াসমিন লাবণ্য।

স্বাধীনতা দিবসের গান নিয়ে উচ্ছ্বসিত ইয়াসমিন লাবণ্য। তিনি বলেন, ‘সত্যি বলতে, নানা রকম কাজের সঙ্গে জড়িয়ে থাকলেও গান গাইতেই আমার বেশি ভালো লাগে। মাঝে মাঝে উপস্থাপনা করতে হয় আমাকে। কিন্তু আমি গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাধীনতা দিবসে প্রচারের জন্য বাংলাদেশ বেতারের একটি গান গাইতে পেরে ভালো লাগছে। আন্তরিক কৃতজ্ঞতা দেবেন্দ্রনাথ স্যারের কাছে। কৃতজ্ঞতা গানের গীতিকবির প্রতিও। আশা করি আমাদের গাওয়া গানগুলো প্রচারে এলে শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

বর্তমান প্রজন্মের সম্ভাবনাময়ী সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। তিনি তার গায়কীর মাধ্যমে ইতোমধ্যে শ্রোতৃমহলে আলোচিত। কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। লাবণ্য আধুনিক গানের শিল্পী হিসেবে পরিচিতি পেলেও সময়সুযোগ পেলেই নজরুল সংগীতও গেয়ে থাকেন।

সংগীতচর্চার পাশাপাশি তিনি উপস্থাপক হিসেবেও বেশ সমাদৃত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা