× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন শুরুর অপেক্ষায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ২০:৫৩ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ২২:০২ পিএম

নতুন শুরুর অপেক্ষায়

ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন অভিনেতা শাকিব খান। এই সিনেমায় অন্য এক শাকিব খানকে দেখবেন দর্শক- এমনটাই জানালেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তিনি প্রত্যাশা করছেন, এই সিনেমা অতীতের সব ইতিহাস বদলে দেবে। 

তিনি বলেন, ‌‘এই সিনেমায় দর্শক নতুন এক শাকিব খানের সঙ্গে পরিচিত হবেন। রাজকুমার নিয়ে আমাদের আশা, স্বপ্ন অনেক বেশি। রাজকুমার ছবিতে এমন কিছু আছে যা বাংলাদেশের দর্শকের জন্য একেবারেই ব্যতিক্রম অভিজ্ঞতা দেবে। আছে অনেক চমক। সিনেমা মুক্তি পেলেই দর্শক তা অনুভব করতে পারবেন।’

রাজকুমার ছবিতে এখন পর্যন্ত বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের মধ্য থেকে প্রকাশিত নামগুলো হলো- শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, ডা. এজাজুল ইসলাম, আনোয়ার প্রমুখ। সিনেমার গানেও থাকছে চমক। গানগুলো নিয়েও আশাবাদী রাজকুমার টিম। 

এদিকে ভার্সেটাইল মিডিয়া থেকে আগামী মে মাসে শাকিব খান নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সবকিছুই চূড়ান্ত। প্রযোজক আরশাদ আদনান জানান, সময় হলেই তিনি সবকিছু জানিয়ে দেবেন। 

এদিকে শাকিব খান সম্প্রতি শেষ করেছেন অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার কাজ। শিগগিরই রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সেই সিনেমাতেও চমক নিয়ে হাজির হবেন দেশি কিং খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা