× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইফট ইফেক্টে আক্রান্ত সিঙ্গাপুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৮ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩১ পিএম

সংগীতশিল্পী টেইলর সুইফট।

সংগীতশিল্পী টেইলর সুইফট।

বৃহস্পতি তুঙ্গে বুঝি একেই বলে। ক্যারিয়ারের দারুণ সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী টেইলর সুইফট। মাত্র কয়েক দিন আগেই মার্কিন গায়িকা টেইলর সুইফট ৬৬তম গ্র্যামিতে চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন। টেইলরের টোকিও কনসার্ট ব্যাপক সাড়া ফেলেছিল জাপানের সংগীতপ্রেমীদের মাঝে। টোকিওর রাস্তাঘাট টেইলরের ভক্ত ও শুভানুধ্যায়ীরা ভরিয়ে তুলেছিলেন পোস্টারে এবং রঙিন সব ব্যানারে।

এবার সে উত্তেজনা দেখা যাচ্ছে সিঙ্গাপুরেও। ৫ ও ৮ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে টেইলর সুইফটের কনসার্ট। আর সে উপলক্ষে সিঙ্গাপুরের কনসার্টের আগে হোটেল, বিমানের ফ্লাইট বেশিরভাগ বুক হয়ে গেছে। সংগীতপ্রেমীরা এর নাম দিয়েছেন ‘সুইফট ইফেক্ট’। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এনডিটিভির রিপোর্ট থেকে জানা যায়, দুটি কনসার্ট উপলক্ষে প্রায় ৩ লাখ সুইফটভক্ত জড়ো হয়েছে সিঙ্গাপুর শহরে। 

যার ফলে বেশিরভাগ হোটেল বুকিং হয়ে গেছে, নয়তো বেশি ভাড়ায় নিতে হচ্ছে সংগীতপ্রেমীদের। ম্যানিলা থেকে সিঙ্গাপুরে সুইফটের কনসার্ট দেখতে আসা ইনগ্রিড ডেলগাডো বলেন, ‌‘কনসার্টের জন্য এখানকার হোটেলের বেশিরভাগ কক্ষই আগে থেকে বুকিং হয়ে গেছে। আমাকে প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে একটি কক্ষ ভাড়া নিতে।’

সিঙ্গাপুরের ফুলারটন হোটেল, ফেয়ারমন্ট হোটেল এএফপিকে জানিয়েছে, কনসার্টের সময় কক্ষের চাহিদা বেড়েছে। এত বেশি পর্যটককে সার্ভিস দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। 

উল্লেখ্য, গত বছর ব্রাজিলের সাও পাওলো শহরে অনুষ্ঠিত টেইলর সুইফটের কনসার্ট দর্শক সমাগমের দিক থেকে আগের সব রেকর্ড অতিক্রম করেছিল। সেবার বলা হয়েছিল, সর্বকালের সর্ববৃহৎ সংগীতের আয়োজন ছিল সেটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা