× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমায় সেলেনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৬ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম

সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত

সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম হুলু বেশ জনপ্রিয়। হলিউডের নানা কনটেন্টের জন্য দর্শকের পছন্দের তালিকায় আছে প্ল্যাটফর্মটি। সেখানে ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজ দিয়ে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান সেলেনা। ক্রাইম-কমেডি ঘরানার সিরিজটির অন্যতম প্রযোজকও তিনি।

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সাক্ষাৎকারে অভিনয়ে থিতু হওয়ার কথা জানিয়েছিলেন সেলেনা গোমেজ। ইউএস ম্যাগাজিন জানিয়েছে, সম্প্রতি ডেভিড হেনরি এবং সেলেনা গোমেজ জুটিকে সিনেমায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ডিজনি। ধারণা করা হচ্ছে, ‘উইজার্ডস অব ওয়েভারলিপ্লেস’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

এ বছরের জানুয়ারিতে ঘোষণা করা হয়, উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের জাস্টিনের চরিত্রটি করবেন হেনরি। আর সেলেনা গোমেজ উপস্থিত হবেন অ্যালেক্সের চরিত্রে। গোমেজ তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে উইজার্ডস অব ওয়েভারলি প্লেস সিনেমা নতুন করে তৈরির খবর শেয়ার করেছিলেন। অন্য একটি পোস্টে তিনি নিজের এবং হেনরির ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘আমরা ফিরে এসেছি’।


এই জুটি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত সম্প্রচারিত উইজার্ডস অব ওয়েভারলি প্লেস-এ ভাইবোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর গানে মনযোগী হয়ে পড়েন সেলেনা। অভিনয়ে ছিল বিরতি। তবে সম্প্রতি আবারও অভিনয়ে নিয়মিত হতে চাইছেন এই তারকা। নানা রকম কাজের সঙ্গে যুক্তও হচ্ছেন তিনি। তার নতুন করে পর্দায় নিয়মিত হওয়াটা যে উপভোগ করছেন দর্শক তা আর বলার অপেক্ষা রাখে না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা