× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিয়া অনন্যার ‘এক্স লাভ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৫ পিএম

প্রিয়া অনন্যার ‘এক্স লাভ’

তরুণ নির্মাতা সেলিম রেজা নির্মাণ করেছেন ‘এক্স লাভ’ শিরোনামের ওয়েব ফিল্ম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। এটিতে অভিনয় করেছেন প্রিয়া অনন্যা। সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে সেলিম রেজা। 

এর গল্প লিখেছেন শাহরিয়ার ইসলাম আর চিত্রনাট্য করেছেন সালমান জাশিম। এখানে আরও দেখা যাবে- আমান রেজা, আশিক চৌধুরী, নির্জোনা আফরোজ, সাফি খান, সাহেলা আক্তার প্রমুখ।

অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, ‌‘এই কনটেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তা ছাড়া দারুণ একটি চরিত্র। এমন চরিত্র সাধারণত পাওয়া যায় না; প্রস্তাব পেয়েই ভালো লেগেছে।  আশা করছি, দর্শকরা দারুণ একটি কাজ উপহার পেতে যাচ্ছেন।’

নির্মাতা সেলিম রেজা বলেন, ‘এক্স লাভ' ওয়েব ফিল্মে প্রেম-বিশ্বাস ও প্রতিশোধের ফিল্ম। সচরাচর এমন গল্প নিয়ে কাজ কম হয়। আমরা সে বিষয়টি নিয়ে সামনে এগোতে চেয়েছি। এর বেশি কিছু এখন বলতে চাই না। আশা করি দর্শক কাজটি পছন্দ করবেন।’

জানা গেছে, ওয়েব ফিল্মটি দেখা যাবে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা