× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছেন মার্ভেল অভিনেতা কেনেথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১০ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪০ পিএম

মারা গেছেন মার্ভেল অভিনেতা কেনেথ

মার্ভেল অভিনেতা কেনেথ মিচেল আর নেই। মাত্র ৪৯ বছর বয়সেই চলে গেলেন তিনি না ফেরার দেশে। রবিবার রাতে পরিবারের তরফে এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। 

কেনেথের পরিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘গত পাঁচ বছর অনেক কষ্ট সহ্য করেছে। তবে প্রতিবারই সে উঠে দাঁড়িয়েছে। সে হয়তো পর্দায় কখনও মহাকাশচারী, কখনও আবার সুপারহিরোর বাবা হয়েছে। তবে বাস্তবে জীবনে সে আরও অনেক কিছু ছিল। সমুদ্রসৈকতে হাঁটতে ভালোবাসত, বিশ্বকে দুচোখ ভরে দেখতে চাইত, বাগান ছিল বড্ড প্রিয়, ওর হাসি ছিল অসম্ভব সুন্দর। মানুষকে উপহার দিতে ভালোবাসত, নিতে নয়। ও যেমন ভালো দাদা ছিল, তেমনই ভালো স্বামী আর তেমনই ভালো বাবা।’

জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন অভিনেতা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম অ্যামোট্রফিক ল্যাটেরাল স্‌ক্লেরোসিস (এএলএস)। গত কয়েক বছর ধরে নিজের শরীর-স্বাস্থ্যের হালহকিকতের খবর ভাগ করে নিয়েছেন তার অনুরাগীদের সঙ্গে। গত বছর আগস্টে কেনেথ একটি ইনস্টাগ্রামে পোস্টে জানান, সেটি তার রোগ নির্ণয়ের পঞ্চম বার্ষিকী।

কানাডায় জন্মগ্রহণ করেন কেনেথ। ৫০টির বেশি সিনেমা ও টেলিভিশন সিরিজে কাজ করেছেন তিনি। 

‘স্টার ট্রেক : ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে জনপ্রিয়তা পান কেনেথ। 

২০০৪ সালের একটি স্পোর্টস ঘরানার ছবি 'মির‍্যাক্‌ল’-এ একজন অলিম্পিক প্রত্যাশীর চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন কেনেথ। তারপর নিয়মিত ছবি ও সিরিজ়ে দেখা যায় তাকে। 

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক : ডিসকভারি’তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালের ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা