× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার বিয়ে করছেন অনুপম, পাত্রী গায়িকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

আবার বিয়ে করছেন অনুপম, পাত্রী গায়িকা

পুরোনো সব বিরহ-বিষাদ ভুলে নতুন শুরুর অপেক্ষায় কলকাতার নন্দিত গায়ক অনুপম রায়। আবারও ঘর বাঁধতে চলেছেন তিনি। নতুন জীবন শুরু করছেন এ গায়ক। জানা গেছে, এক গায়িকাকে বিয়ের মালা পরাবেন অনুপম। 

আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি করেই বিয়ে করবেন এই শিল্পী। পাত্রী টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পাল। 

টলিপাড়া থেকে কারা থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে? সে সব নিয়ে এখনই বিশেষ আলোচনায় যাচ্ছেন না গায়ক। অনুপম বলেন, ‘পাত্রী প্রস্মিতা। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’ 

প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ ছবিতে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। এ ছাড়াও প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলি বেশ জনপ্রিয়।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তী সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘোষণা করেন তারা। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল পিয়ার। এই বন্ধুত্ব পরবর্তী কালে এসে গড়ায় ভালোবাসার সম্পর্কে। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন। তত দিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গেছে। পিয়ার সঙ্গে বিয়ের পর অনুপমের পেশাদার জীবন কিংবা ব্যক্তিগত জীবনে কোনো বদল আসেনি। 

একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, সুরারোপ করেছেন অনুপম। প্রকাশিত হয়েছে কবিতার বই। অন্য দিকে, পিয়া পড়াশোনার সঙ্গে নানা সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। এমনকি অনুপমের পরিচালনায় রবীন্দ্রনাথের গানের একক একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল পিয়ার। অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয় ২০২১ সালে। তার বছর দুয়েকের মাথায় ফের বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়। গত বছর নভেম্বর মাসেই সইসাবুদ করে বিয়ে সারেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা