× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক পর্বের শক্তিমান রণবীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৬ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

এক পর্বের শক্তিমান রণবীর

ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় শক্তিমানকে। চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই প্রিয়। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টিভিতে দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক। এবার সিনেমায় আসতে চলেছে শক্তিমান। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। 

জানা গেছে, তিন পর্বে ছবিটি হওয়ার কথা থাকলেও এটি এক পর্বেই মুক্তি পাবে।

পিঙ্কভিলা থেকে জানানো হয়েছে, রণবীর সিং অভিনীত ডন ৩ ছবিটি ভারত তো বটেই, বিদেশের একাধিক জায়গায় শুট করা হবে। সেই ছবির শুটিংয়ের কাজ সাত মাসের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই শক্তিমান ছবির কাজ শুরু করবেন রণবীর। ২০২৫ সালের মে মাস থেকে তিনি এই ছবির কাজে হাত দেবেন।

আরও এক রিপোর্টে জানানো হয় পরিচালক বেসিল জোসেফ নাকি প্রায় এক বছরের বেশি সময় ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তিনি মিনাল মুরালিতে যা দেখিয়েছিলেন তার থেকে একদম আলাদা কিছুই এই ছবিতে দেখাতে চাইছেন বলেই জানা গেছে। রণবীরকে দিয়ে বিশেষ একটি কাজ করাতে চাইছেন। একই সঙ্গে জানানো হয়েছে এই সিনেমাটিতে অ্যাকশনের থেকে অনেক বেশি ইমোশন আছে।

বেসিল জোসেফের পরিচালনায় প্রযোজনা করবেন সোনি পিকচার্স এবং সাজিদ নাদিয়াওয়ালা। এতে নায়িকা বা অন্যান্য চরিত্রে আর কে থাকবেন তা এখনও জানা যায়নি। তবে বিগ বাজেটের ছবিটি হাজার কোটি টাকা ব্যবসা করবে বলে ধারণা করছেন সবাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা