× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিভিতে ‘গান আলাপন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩০ পিএম

বিটিভিতে ‘গান আলাপন’

বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত অনুষ্ঠানের এ পর্বে অতিথি হয়ে এসেছেন এ প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী নোলক বাবু ও নওরীন। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া শ্রোতানন্দিত কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেসব ভিডিওর সম্প্রচার।

শরিফা আখতার রুবীর প্রযোজনায় গান আলাপনের এ পর্বটি বিটিভিতে প্রচার হবে আজ শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আজকাল শ্রুতিমধুর গানের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গল্পনির্ভর ভিডিও। আর সেসব ভিডিও নিয়েই নির্মিত হয়েছে আমাদের এবারের পর্ব। আশা করি দর্শকের ভালো লাগবে।’ 

প্রযোজক শরিফা আখতার রুবী বলেন, ‘বিটিভিতে সংগীত বিষয়ক নানানরকম অনুষ্ঠান প্রচার হয়। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। আশা করি জনপ্রিয় দুই শিল্পীর গানের ভিডিও নিয়ে নির্মিত পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা