× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর লেখায় অজানা গাজী মাজহারুল আনোয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৫ পিএম

স্ত্রীর লেখায় অজানা গাজী মাজহারুল আনোয়ার

বাংলাদেশ তথা বিশ্বসংগীতের গর্ব গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তিনি শুধু একজন গীতিকারই ছিলেন না, ছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একমাত্র তিনিই সেই ব্যক্তিত্ব যিনি জীবদ্দশায় বেসামরিক সর্বোচ্চ রাষ্ট্রীয় দুটি সম্মাননা স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

আজ তিনি আমাদের মাঝে নেই। তবে থেকে গেছেন তার গানের কথায়। কিংবদন্তিকে নতুন প্রজন্মের কাছে আরও উজ্জ্বল করে তুলে ধরতে তাকে নিয়ে বই লিখেছেন তার স্ত্রী জোহরা গাজী। বইয়ের নাম ‘আগুনের সাথে বসবাস’।

এ বইয়েরই প্রকাশনা উৎসব ছিল গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমিতে। একই অনুষ্ঠানে ‘অল্প কথার গল্প গান’ও প্রকাশিত হয়। বিশেষ প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন সৈয়দ আবুদল হাদী, খুরশীদ আলম, শেখ সাদী খান, লিনু বিল্লাহ, মোহাম্মদ রফিক উজ জামান, সত্য সাহার স্ত্রী রমলা সাহা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ফেরদৌস, আঁখি আলমগীর, ইউসুফ, মুহিনসহ অনেকে।

গাজীর দুই সন্তান উপল ও দিঠির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের মা জোহরা গাজী ছিলেন আবেগে আপ্লুত। তিনি বলেন, ‌‘আমার কাছে এখনও মনে হয় তিনি আমাদের মাঝেই আছেন। সত্যিই কিন্তু তাই, তিনি আমাদের মাঝে আছেন তার গান দিয়ে। আমরা গভীরভাবে তাকে অনুভব করি। তিনি আমাদের পরিবারেরই নন, এ দেশের সবার প্রিয় ভালোবাসার মানুষ। তিনি বাংলাদেশ নামক দেশটির পরিচিতির ধারক এবং বাহক, তিনি কর্মের মাধ্যমে তা প্রমাণ করে গেছেন। এ বইটি তাকে নতুনভাবে সবার সামনে নিয়ে আসবে।’

দিঠি আনোয়ার বলেন, ‘আব্বুকে নিয়ে আম্মুর লেখা এ বই থেকে পাঠক আব্বু সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং নিজেদের অনুপ্রাণিত করতে পারবেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আব্বুর প্রতি শ্রদ্ধা রেখে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।’

জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়, গানেরই খাতায় স্মরলিপি লিখে, আকাশের হাতে আছে একরাশ নীলসহ অসংখ্য গানের গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা