× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্সর পেল ‘ওরা ৭ জন’, মুক্তি পাবে ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২২ ১৫:২৫ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২২ ১৬:২৯ পিএম

 ‘ওরা ৭ জন’ সিনেমার পোস্টার

‘ওরা ৭ জন’ সিনেমার পোস্টার

‘জাগো’খ্যাত পরিচালক খিজির হায়াত খান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধনির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছবিটি বানিয়েছেন তিনি। এরইমধ্যে সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

তিনি বলেন, ‘‘ওরা ৭ জন’ বিনা কর্তনে সেন্সর পেয়েছে। এটা খুবই আনন্দের। অনেক শ্রম ও সময় নিয়ে আমাদের এই ছবিটি তৈরি হয়েছে। অনেক আবেগ এখানে মিশে আছে। আসছে বিজয়ের মাসে সিনেমাটি দেশব্যাপী মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’

খিজির জানান, নভেম্বরে সিনেমাটির ট্রেলার আসবে। এর আগে ধীরে ধীরে আসবে টিজার ও গান। আর ছবিটি মুক্তি দেয়া হবে ৩০ ডিসেম্বর।

জানা গেছে, টানা ৪০ দিন শুটিংয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর কাজ শেষ হয়েছে গত ডিসেম্বরেই। শুটিং হয়েছে সিলেটের জৈন্তাপুরে।

মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করে সাড়া ফেলেন।

‘ওরা ৭ জন’ ছবির সাতজনের একজন অভিনেতা ও নির্মাতা খিজির হায়াত খান নিজেই। এছাড়া ছয়টির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিস আহমেদ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জাকিয়া বারী মমকে।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। সংগীতের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদীন আবির। এতে গান গেয়েছে ব্যান্ড অসমাপ্ত। সিনেমাটোগ্রাফার ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা