× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে পেলেন জন্মদিনের উপহার, আপ্লুত তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৬ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৬ পিএম

হাসপাতালে পেলেন জন্মদিনের উপহার, আপ্লুত তিশা

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ। তিনি আছেন এখন হাসপাতালে। সময়টা বেশ খারাপ যাচ্ছে অভিনেত্রীর। তার পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে একের পর এক।

স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর পর এবার অসুস্থ তার মেয়ে। এ সময় পরিবারের বাইরে আর কোনো ভাবনা নেই তিশার। তবে এই দুঃসময়েও প্রিয় মানুষটি তার জন্মদিনে উপহার দিতে ভুললেন না। জন্মদিনে তিশাকে একটি আংটি উপহার দিয়েছেন তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী।

হাসপাতালে বসে সেই উপহার পেয়ে আপ্লুত তিশা। উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও একটি অভিজ্ঞতা যোগ হলো। হসপিটালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী! জীবনের এত ঝড়ের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য।’

এদিকে তিশার জন্মদিনের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগী ও তারকা সহকর্মীরা। অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন তিশু (নুসরাত ইমরোজ তিশা)। অনেক ঝড় বইছে জানি। সব ঠিক হয়ে যাবে।’

সম্প্রতি তিশা-ফারুকী জুটির ‘অটোবায়োগ্রাফি’ ওয়েবফিল্মটি প্রশংসা কুড়িয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা