× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফল্যের নতুন দিগন্তে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০০ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৪ পিএম

সাফল্যের নতুন দিগন্তে

বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এমা স্টোন। তিনি ‘পুওর থিংস’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার হাতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। তিনি আবেগী গলায় পরিচালক ইয়োর্গোস ল্যান্থিমোস, তার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে ‘পুওর থিংস’ ছবির চিত্রনাট্যকার টনি ম্যাকনামারাকে একটি সংলাপের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

হলিউডের বেশ মর্যাদাবান স্বীকৃতি বাফটা অ্যাওয়ার্ড। চলতি বছরের জন্য ‘বাফটা অ্যাওয়ার্ড-২০২৪’-এর পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় গতকাল সোমবার লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে এবারের পুরস্কার বিতরণীর আসর বসেছিল। উপস্থাপনায় ছিলেন দীপিকা পাড়ুকোন, ডেভিড বেকহ্যাম, ডুয়া লিপাসহ বেশ কয়েকজন তারকা। লাল গালিচায় নজর কেড়েছেন এমিলি ব্লান্ট, মার্গো রবি, ব্র্যাডলি কুপারসহ অনেক খ্যাতিমান তারকা। 

বাফটার এবারের আসরে ক্রিস্টোফার নোলানের ‌‘ওপেনহাইমার’ সিনেমার জয়জয়কার দেখা গেল। সেরা পরিচালক থেকে শুরু করে সেরা সিনেমা, সেরা অভিনেতাসহ সাতটি বিভাগে এটি পুরস্কার লাভ করেছে। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমক দেখিয়েছেন এমা স্টোন। 

জমকালো সেই আসরে এমা স্টোন পুরস্কার নিতে মঞ্চ আলোকিত করেন। ‌‘পুওর থিংস’ সিনেমা দিয়ে তিনি সেরা অভিনেত্রীর স্বীকৃতি নিজের করে নিয়েছেন। এর মধ্য দিয়ে অভিনেত্রী তার ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো বাফটায় সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেছেন। এর আগে ২০১৭ সালে ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। 

‘পুওর থিংস’ ইয়োর্গোস ল্যান্থিমোস পরিচালিত ২০২৩ সালের তিক্ত হাস্যরসাত্মক কাল্পনিক চলচ্চিত্র। অ্যালাসডেয়ার গ্রে রচিত ১৯৯২ সালের একই নামের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন টনি ম্যাকনামারা। এতে এমা স্টোন ছাড়াও অভিনয় করেছেন মার্ক রাফালো, উইলেম ডাফো, রামি ইউসেফ, ক্রিস্টোফার অ্যাবট ও জেরড কারমাইকেল। 

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ৮০তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং সেখানে এটি গোল্ডেন লায়ন পুরস্কার অর্জন করে। সেখানে প্রদর্শনীর পর আট মিনিট স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। ১৯৯২ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রেক্ষাপট ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতা। ছবির গল্প বেলা ব্যাক্সটার নামে এক তরুণীর। খ্যাপাটে এক বিজ্ঞানীর মাধ্যমে নতুন জীবন পায় সে, এরপর শুরু হয় এক ব্যতিক্রমী যাত্রা। সেই বেলার চরিত্রেই অভিনয় করেছেন এমা স্টোন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা