× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবনূরের জন্য গাইলেন মুন্নী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৩ পিএম

শাবনূরের জন্য গাইলেন মুন্নী

দিনাত জাহান মুন্নী বাংলাদেশের শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী। প্লেব্যাক সিঙ্গার হিসেবেও বেশ সমাদৃত তিনি। সম্প্রতি তিনি শাবনূরের প্রত্যাবর্তন হতে যাওয়া ‘রঙ্গনা’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। কবির বকুলের লেখা ‘জন্ম আমার ছিল বুঝি ভুল’- এমন কথার গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নী। গানটির সুর-সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার শিল্পী ইমরান মাহমুদুল।

দিনাত জাহান মুন্নী বলেন, ‘এ মুহূর্তে আমার কণ্ঠের নতুন গান বলতে আপাতত রঙ্গনা সিনেমার এই গানটিই। গানটির কথা ভীষণ সুন্দর। আর ইমরানও খুব চমৎকার সুর-সংগীত করেছে। গানটি আমার ভীষণ ভালো লাগার একটি গান। আশা করছি, গানটি প্রকাশ্যে এলে শ্রোতা-দর্শকের নিশ্চয়ই ভালো লাগবে। এমন একটি গানের সঙ্গে আমাকে সম্পৃক্ত করার জন্য রঙ্গনা সিনেমার পুরো টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ 

শাবনূর প্রসঙ্গে তিনি বলেন, ‘শাবনূর আমাদের সবার প্রিয় অভিনেত্রী। অনেক দিন পর তিনি ফিরছেন সিনেমায়। তাকে অভিনন্দন। আশা করি, তার নতুন করে এই ফিরে আসা আমাদের সিনেমার জন্য দারুণ কিছু হবে।’

এদিকে আগামী ২৩ ও ২৭ ফেব্রুয়ারি দুটো স্টেজ শোতে গান গাইবেন মুন্নী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা