× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও নাটকে পড়শী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৫ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৯ পিএম

আবারও নাটকে পড়শী

জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। গানে গানে শ্রোতাদের মাতিয়ে চলেছেন শিশুকাল থেকেই। অডিও, চলচ্চিত্র সবখানেই তার কণ্ঠের জাদু চলমান। কালেভদ্রে এ গায়িকাকে দেখা যায় অভিনয়েও। নাটক ও সিনেমায় তিনি অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন। বলা চলে এখন নাটকে নিয়মিত কাজ করছেন পড়শী। বিভিন্ন উৎসবের নাটকে থাকছেন তিনি। 

এরই মধ্যে অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা ও নির্মাতাদের আস্থা অর্জন করেছেন এ গ্ল্যামার-কন্যা। প্রতিটি চরিত্র গ্রহণযোগ্য করে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন বলেও জানান। এবার পর্দায় তাকে প্রথমবারের মতো বাইক চালাতে দেখা যাবে। ‘পারব না ছাড়তে তোকে’ শিরোনামের একটি নাটকের জন্য মোটরসাইকেল চালানো শিখেছেন পড়শী। 

তার ভাষ্য, ‘শুধু এই নাটকের জন্য আমি বাইক চালানো শিখেছি। পর্দায় দর্শক আমাকে বাইক চালিয়ে ভার্সিটিতে আসতে যেতে দেখবে। বাইক চালানো শিখতে গিয়ে আমার বেশ কষ্ট করতে হয়েছে। শুটিংয়েও এ নাটকের জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করছি, দর্শকের কাছে আমাদের পরিশ্রম ভালো লাগবে।’ 

এ নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে পড়শী জুটি বেঁধেছেন। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। শিগগিরই নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা