× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরিত্রের অপেক্ষায় নোরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৯ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৪ পিএম

চরিত্রের অপেক্ষায় নোরা

নির্মাতা আদিত্য দত্তর নতুন সিনেমা ‘ক্র্যাক’ মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি। অ্যাকশন ঘরানার এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি। মূলত মুম্বাইয়ের বস্তি থেকে আন্ডারগ্রাউন্ড এক্সট্রিম স্পোর্টস জগতে একজন মানুষের যাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। কয়েক দিন আগে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে। পুরো ট্রেইলারজুড়ে ধুন্ধুমার অ্যাকশন আর রোমান্সে ভরপুর।

সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন নোরা ফাতেহি। স্টান্ট ডাবল ছাড়াই শুটিং করেন তিনি। এ সময় তিনি জানান, কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের অপেক্ষায় তিনি।

এ বিষয়ে নোরা ফাতেহি বলেন, ‘আইটেম গানে আর কাজ করতে ইচ্ছে করে না। সেজন্য বিরতি ছিল। তবে আমি ঘরে বসে ছিলাম না। কেন্দ্রীয় চরিত্রে কাজের জন্য অপেক্ষা করেছি। অবশেষে তেমনটা হয়েছে। আমি ভালো একটি কাজ নিয়ে আসতে চলেছি।’ 

‘ক্র্যাক’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন নোরা। তিনি বলেন, ‘অর্জুন (অর্জুন রামপাল) স্যার স্টান্ট করছিলেন, বিদ্যুৎ (বিদ্যুৎ জামাল) স্যারও স্টান্ট করছিলেন, তাই আমিও ডাবল ছাড়াই স্টান্ট করতে চাই। বিদ্যুতের সঙ্গে যখন একটি দৃশ্যের শুটিং করছিলাম, তখন আমরা দুজনেই দ্রুত যাচ্ছিলাম। হঠাৎ আমি পড়ে যাই। অন্যদিকে আগের গতিতেই যাচ্ছিলেন বিদ্যুৎ। দড়িটি বিদ্যুতের কোমরে বাঁধা ছিল, আমি তার পেছনে ছিলাম। সে বুঝতে পারেনি আমি পড়ে গেছি। ফলে বিদ্যুৎ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়, তাও কংক্রিটের রাস্তা দিয়ে।’

অভিনেত্রী বলেন, ‘আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার একপর্যায়ে চিৎকার করি। এরপর বিদ্যুৎ দাঁড়ান। প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি ঠিক আছি কি না। কিন্তু আমি ভ্যানিটি ভ্যানে ফিরে শিশুর মতো কেঁদেছিলাম।’

ক্র্যাক সিনেমায় বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন নোরা ফাতেহি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। তা ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রুক্মিনী মৈত্রকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা