× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরল রোগে আক্রান্ত বরুণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৪:১৪ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম

বিরল রোগে আক্রান্ত বরুণ

বিরল রোগে আক্রান্ত বলিউড তারকা বরুণ ধাওয়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’-এ আক্রান্ত।

শারীরিক অসুস্থতার কারণে আপাতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বলে জানান বরুণ। অভিনেতা বলেন, ‘আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এ রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। অসুস্থতা নিয়ে আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি।’

সম্প্রতি ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ আরও জানান, করোনার পর দর্শককে হলে ফেরাতে বাড়তি পরিশ্রম করতে হয়েছে। নিজের সিনেমা ‘যুগ যুগ জিও’র প্রচার চালাতে এতটাই পরিশ্রম করতে হয়েছে যে তার মনে হচ্ছিল নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। সে সময় নিজের ওপর বাড়তি চাপ দিয়ে ফেলেছিলেন অভিনেতা।

এরাজ মেহতা পরিচালিত কমেডি ড্রামা যুগ যুগ জিও। বরুণ ছাড়াও ছবিতে ছিলেন কিয়ারা আদভানি, নীতু কাপুর ও অনিল কাপুর। ২০২২ সালে মুক্তি পাওয়া অন্যতম হিট বলিউড ছবি এটি। বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করেছে ছবিটি।

বরুণকে এরপর দেখা যাবে ‘ভেড়িয়া’ ছবিতে। এ হরর কমেডি পরিচালনা করছেন অমর কৌশিক। বরুণ ছাড়া এ ছবিতে থাকছেন কৃতি শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ নভেম্বর মুক্তি পাবে ভেড়িয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা