× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রব্যের মূল্য বাড়ে কিন্তু নাটকের বাড়ে না : চঞ্চল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৩:৪৫ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৫:৪২ পিএম

দ্রব্যের মূল্য বাড়ে কিন্তু নাটকের বাড়ে না : চঞ্চল

দেশের অভিনয় জগতের বড় একটি অংশ আসে টেলিভিশন বা ছোটপর্দা থেকে। যারা পরবর্তীতে বড়পর্দা বা ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পরিচিত ও জনপ্রিয় করে তোলে। এরপর আস্তে আস্তে নিজেদের অভিনয়, চিত্রনাট্য দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেন।

তবে ডিজিটাল প্লাটফর্ম ও ওয়েব সিরিজগুলোর বিস্তারের প্রভাবে বর্তমানে দেশের নাটক ও অভিনয়শিল্প কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়টি নিয়ে দেশের শিল্পকলা একাডেমিতে ৫ নভেম্বর শনিবার ‘সাম্প্রতিক কাহিনি ও অভিনয় বাস্তবতা’ আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ। 

সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান। আরও ছিলেন নাট্যজন মামুনুর রশিদসহ জাহিদ হাসান, তৌকীর আহমেদ, তারিন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেমসহ আরও অনেকে।

আলোচনার এক পর্যায়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের মুখের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। আর পিঠের মেরুদণ্ডের কথা বাদই দিলাম। আমরা আসলে যা কিছু বলি তা করতে পারি না। তাই মনে হয়, বলে নয়, করে দেখাতে হবে। তা না হলে টেলিভিশন নাটক ও ছোটপর্দার শিল্পীরা ধ্বংস হয়ে যাবে।’ 

এ সময় চঞ্চল আরও বলেন, ‘যেদিন থেকে টেলিভিশন নাটক কন্ট্রাক্টে চলে গেছে, সেদিন থেকেই এই ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। মাছের দামের মতো দামাদামি করে এখন নাটক নির্মাণ করা হয়। এর কারণও আছে অনেক, যেগুলো আমরা জানি কিন্তু বলার সাহস রাখি না। তাই বলে করতে হবে। আমাদের নিজেদের আরও শক্ত হতে হবে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত নির্মাতা সালাউদ্দিন লাভলু, নির্মাতা মুস্তফা মননসহ আরও অনেকে নিজেদের আক্ষেপের কথা বলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা