প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৩ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৩ সাল তার তিনটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই ওটিটিতে মুক্তি পেল সিনেমাটি ১৫ ফেব্রুয়ারি রাত থেকেই নেটফ্লিক্সের দর্শক সিনেমাটি দেখতে পারছেন।
গেল ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী মুক্তি পায় ‘ডানকি’। তবে বক্স অফিসে শাহরুখের ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ এর মতো সাড়া ফেলতে ব্যর্থ হয়। সেইসঙ্গে সমালোচকরাও সিনেমাটি নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখাননি। বাংলাদেশের দর্শকরাও মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে ‘ডানকি’ দেখতে পান।
গৌরী খানের প্রযোজনায় রেড চিলিজের ব্যানারে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ডানকি. পরিচালনা করেছেন বলিউডের ‘সুপারস্টার ফিল্মমেকার’ রাজকুমার হিরানি।
সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নুসহ বহু পরিচিত মুখ।