× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইরেন বাজাবেন কীর্তি সুরেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪১ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম

সাইরেন বাজাবেন কীর্তি সুরেশ

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল, তেলেগু মালয়ালম মিলিয়ে পর্যন্ত ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পড়াশোনা ফ্যাশন ডিজাইন নিয়ে হলেও ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্নই দেখতেন কীর্তি। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত গল্পনির্ভর সিনেমায় কাজ করছেন তিনি।

এবার তাকে দেখা যাবেসাইরেনশিরোনামে নতুন একটি সিনেমায়। ১৬ ফেব্রুয়ারি সিনেমাটি তেলেগু, তামিল হিন্দি ভাষায় ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে।

সিনেমার গল্প পরিচালনার দায়িত্বে আছেন অ্যান্টনি ভাগ্যরাজ। এটি একটি থ্রিলার, অ্যাকশন ড্রামা ধাঁচের গল্পে নির্মিত সিনেমা। ইতোমধ্যেই ট্রেলারে তার একটি ঝলক দিয়েছেন নির্মাতা। কৃতীকেও দেখা গেছে দুর্ধর্ষ একটি রূপে। নিজের চরিত্র নিয়ে সম্প্রতি বলিউড বিটকে দেওয়া সাক্ষাৎকারে কৃতী বলেন, ‘এর আগে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করেছি। দর্শকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছি। তবে এবারের চরিত্রটি একেবারেই আলাদা। যার জন্য কাজটি করার সময় আমাকে অসম্ভব চ্যালেঞ্জ নিতে হয়েছিল। কারণ বাস্তবের সঙ্গেও আমার চরিত্রের কোনো মিল খুঁজে পাবেন না দর্শক। গল্প অনুসারে চরিত্রটি নির্মাণ করা হয়েছে। আশা করছি সাইরেন সিনেমায় আমাকে দেখে দর্শক চমকে যাবে।’

সিনেমায় কৃতী সুরেশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জয়ম রবিকে। ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুপমা পরমেশ্বর, ইউগি বাবু, সামুথিরকানি কৌশিক মাহতা।

ইন্ডাস্ট্রিতে কীর্তির বয়স খুব বেশি নয়। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নায়িকা হিসেবে অভিষেক হয় ২০১৩ সালে। এরপর থেকেই তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন তেলেগু ইন্ডাস্ট্রিতে। এখন পর্যন্ত ৪০টির মতো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। ২০১৮ সালেমহানটীসিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও।

তবে ২০২৩ সালে নানিরদাসারা’ সিনেমা দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই সিনেমায় অভিনয়ের পরই বলিউড থেকেও আসে কাজের প্রস্তাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা